দেশের জার্সির পর বিজয় হাজারে ট্রফিতেও(Vijay Hazare Trophy) সাফল্যের ধারা অব্যহত বিরাট কোহলির(Virat Kohli)। বিজয় হাজারের দ্বিতীয় ম্যাচেও বিরাটের ব্যাটে বড় রান। ভেঙে দিলেন এবার মাইকেল বিভানের(Michael Bevan) রেকর্ডও। সেঞ্চুরি হয়ত করতে পারেননি। কিন্তু এই মুহূর্তে প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ গড়ের রেকর্ড গড়লেন তিনি। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন অজি তারকা মাইকেন বিভান। এদিন ৭৭ রানের ইনিংস খেলার পর সেই রেকর্ডটাই ভেঙে দিলেন তিনি। সেইসঙ্গে ম্যচের সেরার পুরস্কারও বিরাট কোহলির(Virat Kohli) ঝুলিতেই।
গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেমেছিল টিম দিল্লি। এই ম্যাচেই আবার বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে পার্টনারশিপ গড়েছিলেন ঋষভ পন্থ(Rishabh Pant)। দর্শকহীন গ্যালারীতে খেলা হলেও, বিরাচট কোহলি ছিলেন নিজের চেনা মেজাজেই। প্রথম ম্যাচে ১৩১ রানের বিধ্বংসী সেঞ্চুরি ইনিংস। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন। তবে সেঞ্চুরিটা হাতছাড়া হয়েছিল।
৬১ বলে ৭৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু ততক্ষণে নতুন রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি। বিরাট ৭০ রানের গন্ডী টপকাতেই প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ গড়ের রেকর্ড গড়ে ফেলেছিলেন। ম্যাচে শুধু ব্যাট হাতে রানই নয়, ফিল্ডিংয়ের সময়ও জোড়া ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত সকলে।
বিরাটের সাফল্যের ধারা অব্যহত চললও, রোহিত শর্মার কিন্তু দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন। দ্বিতীয় ম্যাচে মাত্র শূন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে।







