খরচ বাঁচাতে হোম নয়, অ্যাওয়ে ম্যাচই এখন খেলতে চাইছে আইএসএলের বেশিরভাগ ক্লাব(Isl Clubs)। আর তাতেই চেয়েও যেন সময় মতো আইএসএলের(ISL Fixture) সূচী ঘোষণা করতে পারছে না ফেডারেশন। গত সপ্তাহেই তাদের সূচী ঘোষণা করার কথা ছিল। কিন্তু নতুন সপ্তাহ পড়ে গেলেও সুচী হয়নি। কারণ মোহনবাগান(MBSG), ইস্টবেঙ্গল(Eastbengal), পঞ্জাব, দিল্লি এবং গোয়া বাদ দিয়ে কোনও ক্লাবই সেভাবে হোম গ্রাউন্ডের ব্যবস্থা করতে পারছে না।
বিশেষত হোম গ্রাউন্ড করার যে খরচ, সেটাও নাকি এই পরিস্থিতিতে বহন করার মতো জায়গায় তারা নেই। এমনিতেই সময়ের থেকে এত দেরীতে লিগ হচ্ছে। ক্লাবগুলো(ISL Clubs) কস্টকাটিংয়ের পথে হাঁটতে শুরু করেছে। এমন পরিস্থিতি হোম গ্রাউন্ডের খরচটাও যে অনেক তা বলার অপেক্ষা রাখে না। সেটা বাঁচাতেই নর্থইস্ট, মুম্বই, কেরালা ব্লাস্টার্স সহ চেন্নাইয়িন এফসি অ্যাওয়ে ম্যাচই খেলতে চাইছে। সেই তালিকায় রয়েছে বাংলার আরেক প্রধান মহমেডানও।
অন্যদিকে ইন্টারকাশি মাঠ পেয়েছে ঠিকই, কিন্তু তারাও খেলতে চাইছে না সেখানে। ফেডারেশনকে অ্যাওয়ে ম্যাচ খেলার কথাই জানিয়ে দেওয়া হয়েছে। আর এই সমস্যাতেই সূচী তৈরিতে খানিকটা সমস্যায় পড়েছে ফেডারেশন। শেষপর্যন্ত কবে লিগের সূচী ঘোষণা হয় সেটাই এখন দেখার।






