আইএসএল(ISL) এবং আইলিগ(I League), দুটো লিগই ফেডারেশনের (AIFF )। কিন্তু লিগ দুটো পরিচালনার ক্ষেত্রে বিস্তর ফারাক। নিয়ম থেকে ভেটো ক্ষমতা প্রয়োগ সবকিছুতেই আইএসএলের(ISL) থেকে সম্পূর্ণই আলাদা নিয়ম করেছে ফেডারেশন। অন্তত তাদের আইলিগের(I League) জন্য প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক তো সেই কথাই বলছে।
আইএসএলের ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হল প্রতিটা ক্ষেত্রে ভেটো প্রয়োগের ক্ষমতা ফেডারেশনের(AIFF) হাতে। কিন্তু আইলিগে সেখানেই অত্যন্ত শীথিল ফেডারেশন। ব্রডকাস্ট, স্পনশরশিপ থেকে কমার্শিয়াল রাইটস, ফেড়ারেশনের সঙ্গে ক্লাবেরাও যোগার করতে পারবে। সেখানেই আইএসএলে পুরো ক্ষমতাটাই ফেডারেশন নিজেদের হাতে রেখেছে। একইরকম ভাবে আবার আইলিগ পরিচালনার খরচের ক্ষেত্রে ফেডারেশনের থেকে ক্লাবেদের দিতে হবে বেশি অর্থ। অর্থাৎ ফেডারেশন দেবে ৪০ শতাংশ টাকা। ক্লাবেরা ফান্ডিং করবে ৬০ শতাংশ।
আইলিগের নতুন গভর্নেন্স কমিটিতে আবার প্রতিটি ক্লাবেরই একটি করে ভোট দেওয়ার ক্ষমতা রয়েছে। তেমনটা কিন্তু আইএসএলের জন্য তৈরি গভর্নিং কাউন্সিলে ক্লাবেদের নেই। একইরকম ভাবে রেভিনিউয়ের ক্ষেত্রে অর্থ বন্টনের আগে কতটা টাকা উঠল সেটাই দেখা হবে প্রথমে। নানান ক্ষেত্রেই দেখা যাচ্ছে বহু নিয়মই আইএসএলের পুরো উল্টো। যেমন গভর্নিং কাউন্সিল তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আইলিগের সম্পূর্ণ নিয়ন্ত্রনই থাকবে ফেডারেশনের হাতে। আইএসএল কিন্তু পরিচালনা করবে নতুন গভর্নিং কাউন্সিলই। একই ফেডারেশনের লিগ হলেও, দুটোর ক্ষেত্রে আলাদা নিয়ম কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে।







