টি টোয়েন্টির পর ওডিআই থেকেও কী ঋষভ পন্থের নাম সরতে চলেছে। সেই বার্তাই কী নতুন বছর পড়তেই সোশ্যাল মিডিয়াতে দিলেন ভারতী.য় দলের এই তারকা ক্রিকেটার। বর্ষবরণের দিন ইনস্টাগ্রামের স্টোরিতে কিছু কথা লিখেছেন ঋষভ পন্থ। আর সেটা দেখার পর থেকেই তাঁকে নিয়ে এখন হৈচৈ তুঙ্গে। আসন্ন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেও কী তবে বাদ পড়তে চলেছেন পন্থ! এই প্রশ্নই এখন ঘুরপাক খেতে শুরু করেছে।
চোট সারিয়ে ফেরার পর থেকেই ভারতীয় দলের নিয়মিত সদস্য নেই ঋষভ পন্থ। এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলে সুযোগ হয়নি এই তারকা ক্রিকেটারের। সেখানেই এবার ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেখানেও কী ঋষভ পন্থ সুযোগ পাবেন। এই নিয়েই যখন জল্পনা তুঙ্গে। সেই সময় সোশ্যাল মিডিয়াতে ঋষভ পন্থের কিছু পোস্ট।
সেই পোস্টে বর্তমান থেকে ভবিষ্যত্ নিয়ে নানান কথাবার্তা লিখেছেন তিনি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও পন্থের লেখায় রয়েছে ধোঁয়াশা। আর সেটা দেখার পর থেকেই অনেকে তাঁর ওডিআই দল থেকে বাদ পড়ার কথা বার্তাও বলতে শুরু করেছে।







