শুধুমাত্র শুভমন গিল(Shubman Gill) নন, এই টি টোয়েন্টি সিরিজ দিয়েই ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন আরেক তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামবেন তিনি। তাঁকে নিয়েই এবার আত্মবিশ্বাসের সুর শোনা গেল অধিনায়ক সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) মুখে। অল রাউন্ডার হার্দিকের থাকাটা যে প্রোটিয়াদের চাপে ফেলতে পারবে সেই নিয়ে যথেষ্ট আশাবাদী সূর্যকুমার যাদব।
এশিয়া কাপের ফাইনালের আগেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pdnya)। সেই থেকেই আর মাঠে ফিরতে পারেননি তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়েই চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন হার্দিক(Hardik Pandya)। এরপরই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার মাঠে ফিরেছেন ভারতীয় দলের জার্সিতে। তাও আবার খেলবেন দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে। রবিবার থেকে নেট সেশনও শুরু করে দিয়েছেন তিনি।
এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক(Hardik Pandya)। তাঁকে দিয়ে বোলিং শুরু করেছিল ভারত। প্রতি ম্যাচেই সাফল্য এনে দিয়েছিলেন তিনি। সেই ধারাই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় দলে ফিরতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
এই প্রসঙ্গে সূর্যকুমার যাদব জানিয়েছেন, এশিয়া কাপের মঞ্চে হার্দিককে দিয়ে যখন বোলিং শুরু করানো হয়েছিল এবং নতুন বলে বোলিং করে তিনি আমাদের জন্য বহু অপশন খুলে দিয়েছিলেন। তাঁর অভিজ্ঞতা আমাদের কাছে সর্বদাই অত্যন্ত মূল্যবান। বড় ম্যাচের পাশাপাশি আইসিসি এবং এসিসির ইভেন্টেও তিনি সেরা পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন। তাঁর দলে থাকাটা সত্যিই আমাদের অত্যন্ত ভারসাম্য দেবে।
মঙ্গলবার কটকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারতীয় দল। ওডিআই সিরিজ জয়ী হয়ে গিয়েছে ভারত। এবার টি টোয়েন্টি সিরিজটাও টিম ইন্ডিয়া নিজেদের দখলে রাখতে পারে কিনা সেটাই দেখার।







