বড়সড় আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। তিনি ভারতীয় দলে কবে ফিরতে পারবেন তা নিয়েই একটা জল্পনাও শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতেই শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) নিয়ে বড় আপডেট। বিসিসিআইয়ের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে ম্যচ সিমুলেশনে নামবেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। সেখানে পাশ করতে পারলেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে আসতে পারেন শ্রেয়স আইয়ার। আগামী ৩ ও ৫ তারিখ সেই শেষ পরীক্ষা হবে শ্রেয়সের।
অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে সিরিজেই ক্যাচ নিতে গিয়ে ভয়াবহ চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। সেখানে পাঁজড়েই বড়সড় চোট পেয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল ভারতীয় দলের এঅই তারকা ক্রিকেটারকে। সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন শ্রেয়স। দীর্ঘদিন চিকিৎসার পর বেশ কয়েকদিন আগেই বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে ফিরেছিলেন শ্রেয়স(Shreyas Iyer)। সেই থেকেই শুরু হয়েছিল রিহ্যাব।
তবে শোনাযাচ্ছে তিনি নাকি অত্যন্ত দ্রুত রিকভারি করেছেন। এমনকি রিহ্যাবও একেবারে শেষপর্যায়ে চলে এসেছে। এখন শুধুই শ্রেয়স আইয়ারের সামনে রয়েছে ম্যাচ সিমুলেশন প্রস্তুতি। সেখানে পাশ করতে পারলেই নিউ জিল্যান্ড সিরিজের জন্য ভারতীয় দলে তাঁর ফেরার রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে যাবে। সেখানেই আগামী ৩ জানুয়ারি ও ৫ জানুয়ারি মাঠে নামতে চলেছেন শ্রেয়স আইয়ার। সেখানেই তার চূড়ান্ত পরীক্ষা।
দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। ভারতীয় দলের অন্যতম সেরা পারফর্মার শ্রেয়স আইয়ার। ভারতের এশিয়া কাপ(Asia Cup) জয়েরও অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি। চোট সারিয়ে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







