হাতে আর মাত্র কয়েকটা দিন। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) মঞ্চে নামছে ভারতীয় দল। আর সেখানেই ভারতের প্রধান চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। শেষবার রোহিত শর্মার(Rohit Sharma) হাত ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) জিতেছিল ভারত। সেই রোহিত আবার এবারের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। সেই মঞ্চে ভারতের নামার আগেই দুই স্পিনারকে একসঙ্গে খেলানো নিয়ে ভারতকে সতর্ক করলেন রোহিত শর্মা।
টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ভারতীয় শিবিরে বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) এবং কুলদীপ যাদব(Kuldeep Yadav), দুজনই রয়েছেন। এই মুহূর্তে দেশের জার্সিতে দুই স্পিনারই দুরন্ত ফর্মে রয়েছেন। কিন্তু তাদের দুজনকে কী একসঙ্গে খেলানো সম্ভব! আর যদি একান্তই তাদের খেলানো হয়, সেটা ভারতীয় শিবিরের কাছে বড়সড় একটা চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন রোহিত শর্মা।
এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, “কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীকে একসঙ্গে খেলানোটাই এই বিশ্বকাপে কোচ গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ দুজন স্পিনারকে একসঙ্গে খেলাতে হলে, সিমারও মাত্র দুজনই খেলানোর সুযোগ থাকবে। আর সেটাই কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়”।
নিই জিল্যান্ডের বিরুদ্ধে কুলদীপ যাদব ভালো পারফরম্যান্সই প্রদর্শন করেছেন। বরুণ চক্রবর্তীও সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। ভারতের মাটিতে যে পিচ খানিকটা হলেও স্পিন সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে বাড়তি স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা থেকেই যায়। আর সেটা নিয়েই যেন খানিকটা চিন্তায় রোহিত(Rohit Sharma)। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষা।






