অস্ট্রেলিয়া ওপেনের আগেই কোর্টে ফিরলেন রজার ফেডেরার(Roger Federer)! না অবসর ভেঙে ফের কোর্টে ফিরছেন না। অস্ট্রেলিয়ান ওপেন(Australian Open) শুরু হওয়ার আগে একটি প্র্যাকটিস সেশনেই ফিরলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। আর তাঁকে দেখতেই রড লেভার এরিনাতে(Rod Laver Arena) এদিন উপচে পড়েছিল। ২০২২ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের(Australian Open) কোর্টে নামলেন রজার ফেডেরার(Roger Federer)। ফের একবার দেখা গেল তাঁর বাঁহাতের ঝলক।
আগামী শনিবার অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে একটি প্রদর্শনী ম্যাচে নামার কথা রয়েছে রজার ফেডেরারের(Roger Federer)। সেখানেই তাঁর সঙ্গে খেলবেন আন্দ্রে আগাসীদের(Andre মতো প্রাক্তন টেনিস তারকারা। সেই ম্যাচ দেখার জন্য নাকি ইতিমধ্যে সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছে। কার্যত ফেডেরার ফের একবার কোর্টে নামার কথা সামনে আসতেই নাকি উত্তাপের পারদ চড়তে শুরু করেছে।
নোভাক জকোভিচের আগে টেনিস কোর্টের সবচেয়ে বেশী গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছিল ফেডেরারের দখলেই। শুধুমাত্র তাই নয় ফেড-এক্সকেই তো গ্রাস কোর্টের সম্রাটের আখ্যাও দেওয়া হয়েছে। সেই ফেডারারই অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগেই মাতিয়ে দিলেন সেই গ্র্যান্ডস্লাম।
তিনবারের গ্র্যান্ডস্লাম ফাইনালিস্ট ক্যাসপার রুডের বিরুদ্ধে একটি টাইব্রেকার ম্যাচে নেমেছিলেন রডার ফেডেরার। সেখানেই ফের একবার দেখা গেল ফেড-এক্সের সেই স্পিন থেকে ব্যাকহ্যান্ডের ঝলক। যতবারই তিনি ব্যাক হ্যান্ডে শট নিলেন উপচে পড়ল স্টেডিয়াম। ফেডেরার ফেডেরার চিৎকার উঠে এল বারবার গ্যালারী থেকে।
২০২২ সালে টেনিসকে বিদায় জানিয়েছিলেন গ্রাস কোর্টের সম্রাট। তারপর এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামলেন তিনি। এখনও যে ফেডেরারের জনপ্রিয়তা এতটুকু কমেনি সেটা যেন ফের একবার প্রমাণ করে দিলেন তিনি।







