বিজয় হাজারে ট্রফির(Vijay Hazare Trophy) মাঝেই আতঙ্ক মুম্বই শিবিরে। গুরুতর চোট পেয়ে হাসপাতালে মুম্বইয়ের ওপেনার অঙ্গকৃশ রঘুবংশী(Angkrish Raghuvanshi)। কঠিন ক্যাচ নিয়ে নিতে গিয়ে মাথা এবং ঘাঁড়ে চোট পান এই তরুণ ক্রিকেটার। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন এই তরুণ ক্রিকেটার। চিকিৎসা শুরু হলেও এই মুহূর্তে কেমন রয়েছেন তা অবশ্য জানা যায়নি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে রয়েছেন তিনি।
জয়পুরে উত্তরাখন্ডের বিরুদ্ধে নেমেছিল মুম্বই(Mumbai)। সেখানেই মুম্বিয়ের ফিল্ডিং করার সময় ঘটে এই অঘটন। ম্যাচের ৩০ নম্বর ওভারে প্রতিপক্ষ ব্যাটারের একটি কঠিন ক্যাচ ওঠে। সেই ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়েই খারাপ ভাবে ঝাপ দিয়ে মাথায় এবং কাঁধে গুরুতর চোট পেয়েছিলেন অঙ্গকৃশ রঘুবংশী(Angkrish Raghuvanshi)। এরপর মাঠেই পড়ে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
সেই সময়ই তাঁকে তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তাতেই যে মুম্বই শিবিরে সকলে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। যদিও সেখানে অবশ্য খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি অঙ্গকৃশ রঘুবংশী। ২০ বলে মাত্র ১১ রান করতে পেরেছিলেন অঙ্গকৃশ রঘুবংশী।
এরপর ফিল্ডিং করতে নেমে এমন একটা অঘটন। অঙ্গকৃশ রঘুবংশীর(Angkrish Raghuvanshi) সঙ্গে ঘটা এই ঘটনা যে ভারতীয় ক্রিকেট মহলেও বেশ আতঙ্ক ছড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।







