শুভমন গিলের(Shubman Gill) টি টোয়েন্টি দল থেকে বাদ পড়া নিয়ে এবার মুখ খুললন যোগরাজ সিং(Yograj Singh)। কপিল দেবের(Kapil Dev) উপমা টেনেই শুভমনকে(Shubman Gill) দলে রাখার দাবীতে সুর চড়ালেন প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। কয়েক মাস আগেই টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক হয়েছিলেন শুভমন গিল। কিন্তু তাঁকেই আরও একটু সুযোগ না দিয়ে কেন বাদ দেওয়া হল সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন যোগরাজ। একইসঙ্গে কপিল দেবের উপমাও দিয়েছেন তিনি।
একটা সময় ভারতীয় দলের তারকা অল রাউন্ডার কপিল দেব একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন না। সেই সময়টা বিষেন সিং বেদী কপিল দেবের পাশে দাঁড়িয়েছিলেন। কার্যত তাঁর জন্যই কপিল দেব ভারতীয় দলে জায়গা ধরে রাখতে পেরেছিলেন। সেই কাজটাই শুভমন গিলের(Shubman Gill) সঙ্গেও করাটা উচিৎ ছিল বলে মনে করছেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং।
যোগরাজ সিং জানিয়েছেন, “শুভমন গিল ভারতীয় টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক। তবে কেন তাঁকে বাদ দেওয়া হল? মাত্র চার থেকে পাঁচটা ইনিংসে ব্যর্থ হতেই তাঁকে বাদ দিয়ে দেওয়া হল। ভরতীয় দলে এমন অনেক ক্রিকেটারের উদাহরন রয়েছে যেখানে ১০০টি সুযোগ পাওয়ার পরও ক্রিকেটাররা ১০ ম্যাচেও নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি।“
সম্প্রতি শেষ দুটো টি টোয়েন্টি সিরিজে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি শুভমন গিল। তিনি বারবার ব্যর্থ হতেই তাঁকে নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতেই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







