আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। তার আগেই সস্ত্রীক তিরুপতি মন্দিরে(Titupati Temple) পুজো দিতে গেলেন ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। বৈকুন্ঠ একাদশী তিথিতেই স্ত্রীকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানেই মেটালেন ভক্তদের সলফি তোলার আবদারও। আপাতত কয়েকদিনের বিরতিতে রয়েছেন তিনি। বিজয় হাজারে ট্রফি দিয়েই ফের ফিরবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয়ের পরই কয়েকদিনের জন্য বিরতি নিয়েছিলেন ভারতীয় টি টোয়েন্টি দলের(Indian T20 Team) অধিনায়ক। কয়েকদিন পর মু্ম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি দিয়েই মাঠে নামবেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। এরপরই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবেন ভারতীয় দলের এই তারকা অধিনায়ক। ২১ জানুয়ারি থেকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই অধিনায়ক সূর্যকুমার যাদব।
সম্প্রতি এই মরসুমটা কিন্তু একেবারেই ভালো যায়নি ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কের। এমনকি গোটা মরসুমে একটিও অর্ধশতরান পর্যন্ত পাননি সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে তাঁর অধিনায়কত্ব নিয়েও উঠেছিল প্রশ্ন। যদিও শেষপর্যন্ত সূর্যকুমারের(Suryakumar Yadav) ওপরই ভরসা রেখেছে ভারতীয় দলের নির্বাচকরা। তবে সূর্যকুমারের পারফরম্যান্স গ্রাফ নিয়ে কিন্তু অনেকেই এই মরসুমে প্রশ্ন তুলতে শুরু করেছেম।
এখনও পর্যন্ত এই মরসুমে সূর্যকুমার যাদব ১৯ ইনিংসে রান করেছেন ২১৮ এবং তাঁর গড় ১৩.৬২। শুধু তাই নয় সূর্যকুমার যাদবের স্ট্রাইকরেট ১২৩.১৬। এই মরসুমে সূর্যকুমারের সর্বোচ্চ রানও ৪৭।
আর ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। চার ইনিংসে মাত্র ৩৪ রান করতে পেরেছিলেন তিনি। দেখাযাক টি টোয়েন্টি বিশ্বকাপে শেষপর্যন্ত সূর্যকুমার ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই দেখার।







