দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে আয়োজিত হল জাতীয় যুব জুডো চ্যাম্পিয়নশিপ(National Junior Judo Championship)। শনিবারই ডুমুরজোলা ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল প্রতিযোগিতার। এই প্রতিযোগিতাতেই এবার অংশগ্রহন করেছেন দেশের ৩১টি রাজ্য থেকে প্রায় ৮০০ জন জুডোকা। আগামী রবিবারই হবে বিভিন্ন বিভাগের ফাইনাল। পুরুষদের ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৬ কেজি এবং ৭৩ কেজি বিভাগে নেমেছে প্রতিযোগিরা। সেখানেই মহিলাদের বিভাগে ৪৪, ৪৮, ৫২ এবং ৫৭ কেজি বিভাগে নেমেছেন অংশগ্রহন কারীরা।
জাতীয় যুব জুডো চ্যাম্পিয়নশিপের(National Junior Judo Championship) উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রথমভ ভারতীয় মহিলা যুব জুডো বিশ্বচ্যাম্পিয়ন লিন্থোই চানামবাম (Linthoi Chanambam। উদ্বোধনের মঞ্চ থেকেই নিজের ভবিষ্যৎ রোডম্যাপ যেমন জানালেন, তেমনই অংশগ্রহনকারীদেরও যোগালেন বাড়তি আত্মবিশ্বাস।
লিন্থোই চানামবাম বলেন, “আমি আগামীর কথা ভাবি। কখনোই দীর্ঘমেয়াদি কোনও কিছু নিয়ে ভাবিনা। আমার সবসময়ই লক্ষ্য হল বর্তমানে যে জায়গায় রয়েছি আগামী দিনে যেন তার থেকেও বড় জায়গায় পৌঁছতে পারি।”
ফাইনালের দিন একটি প্রদর্শনী ম্যাচে নামবেন ভরতের এই সোনার মেয়ে লিন্থোই। সেইসঙ্গে আসন্ন ২০২৬ সালের এশিয়ান গেমস এবং সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপই যে তাঁর পাখির চোখ এখন তাও জানাতে দ্বিধা করলেন না এই জুডোকা তরুণী।
এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য জুডো অ্যাসোসিয়েশনের সভাপতি সুজিত বোস(Sujit Boze)। উদ্বোধনী মঞ্চ থেকেই প্রয়াত তপন বক্সির নামে জীবনকৃতি পুরস্কার বাবদ ১ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণাও করেন সুজিত বোস।






