খেলার কথা আগেই জানিয়েছিলেন। সেভাবেই বিরাট কোহলিকে(Virat Kohli) সম্ভাব্য দলে রেখেই বিজয় হাজারে ট্রফির জন্য দল ঘোষণা দিল্লি। মুল্তাক আলির পরই বিজয় হাজারে ট্রফি(Vijay Hazare Trophy) শুরু হবে। তবে সেই প্রতিযোগিতা নিয়ে এবার হঠাৎ করেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কারণ দীরেঘদিন বাদে সেখানেই দেখা যেতে চলেছে বিরাট কোহলিকে(Virat Kohli)। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন(DDCA) সেই কথাই বৃহস্পতিবার সরকারীভাবে জানিয়ে দিয়েছে।
শুধুমাত্র বিরাট কোহলিই(Virat Kohli) নন, তাঁর সঙ্গে দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যেতে পারে ঋষভ পন্থকেও। তাঁকে রাখা হয়েছে দিল্লির সম্ভব্য দলে। দীর্ঘদিন পর ফের বিরাট কোহলিকে(Virat Kohli) ঘরোয়া ক্রিকেটে দেখার অপেক্ষায় এখন সকলে। শেষবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে।
টি টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ। সেখানে খেলার জন্য নিজেকে ফিট রাখার অন্যতম জায়গা হিসাবে এই বিজয় হাজারে ট্রফিকেই বেছে নিয়েছেন বিরাট কোহলি।
বিশেষ করে সামনে ভারতীয় দলের ওডিআই সিরিজ খুব একটা নেই। অর্থাৎ গে টাইমও বেশি পাওয়া যাবে না। এই সমস্ত দিক বিচার করেই এবার বিজয় হাজারে ট্রফিতে নামছেন বিরাট কোহলি। গত ২ ডিসেম্বরই বিজয় হাজারে ট্রফিতে খেলার কথা ডিডিসিএ-কে জানিয়েছিলেন বিরাট। এবার তাঁকে রেখেই প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে সেই দলে আবার রয়েছেন ঋষভ পন্থও। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি দলে থাকলেও তিনটি ম্যাচের মধ্যে একটিতেও খেলানো হয়নি পন্থকে। এবার বিজয় হাজারেতে নামতে চলেছেন তিনিও।







