টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) আগে চূড়ান্ত ড্রেস রিহার্সালে নামছে ভারত(India Team)। সামনে এবার নিউ জিল্যান্ড। ঘরের মাঠে বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠেই শেষ প্রস্তুতি সেরে নিতে চাইছে টিম ইন্ডিয়া। আর এটা যে একইসঙ্গে সূর্যকুমার যাদবের কাছেও বড়সড় একটা পরীক্ষা তা বলার অপেক্ষা রাখে না। দলের পারফরম্যান্সের পাশাপাশি সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) পারফরম্যান্সের দিকেও যে এখন সকলের নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি প্রতিটি টি টোয়েন্টি সিরিজেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) নেতৃত্বে ভারত শেষ আটটি দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজই জিতেছে। কিন্তু শেষ কয়েকটি সিরিজে সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) পারফরম্যান্স একেবারেই নজর কাড়তে পারেনি সকলের। সেটা নিয়ে কিন্তু কথাবার্তাও শুরু হয়েছে বিস্তর। এমন পরিস্থিতিতেই এই সিরিজ যে সূর্যেরও ফর্মে ফেরার মঞ্চ তা বলাই বাহুল্য।
সেইসঙ্গে এই সিরিজ দিয়েই ফের ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া এবং জসপ্রীত বুমরাহ। তাদেরকে দলে ওয়েলকাম জানাচ্ছেন খোদ গৌতম গম্ভীরও। ভারতের মিশন টি টোয়েন্টি বিশ্বকাপ যে এই সিরিজ থেকেই শুরু হয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
সদ্যই শেষ হয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেখানে আবার ২-১ ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। যদিও টি টোয়েন্টিতে ভারতীয় দলে বেশ কিছু জায়গায় বহু পরিবর্তন এসেছে। যেমন ওপেনিংয়ে রয়েছেন অভিষেক শর্মা। এছাড়া বোলিংয়ে শক্তি বাড়াবেন খোদ বুমরাহ। তবে সূর্যের ব্যাটিংয়ের দিকেই যে এখন বাড়তে ফোকাস তা বলার অপেক্ষা রাখে না।






