বিরাট কোহলিকে(Virat Kohli) স্বাগত জানাতে বদোদরা বিমান ন্দরে উপচে পড়া ভিড়। বিমান বন্দরের গেট থেকে গাড়ি পর্যন্ত পৌঁছতেই দীর্ঘ সময় লেগে গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী তারকার। সকলের শুধু একটাই ইচ্ছা একবার বিরাট কোহলিকে(Virat Kohli) ছুঁয়ে দেখা। সেইসঙ্গে সেলফি আবদার যে থাকবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। টেস্ট(Test), টি টোয়েন্টি(T20) থেকে অবসর নিলেও, বিরাট কোহলির(Virat Kohli) ম্যাজিকের যে এখনও কতটা প্রভাব তা ফের একবার দেখিয়ে দিল।
আগামী ১১ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া(INDvNZ)। সেখানেই ভারতীয় দলের জার্সিতে ফের একবার দেখা যাবে বিরাট কোহলিকে(Virat Kohli)। প্রথম ম্যাচই গুজরাতে। সেই ম্যাচ খেলতে বুধবারই গুজরাত পৌঁছেছেন বিরাট কোহলি। আর তাঁকে দেখতে বিমান বন্দরেই উপচে পড়ল ভিড়। তাঁকে নিয়ে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা যাই বলুক না কেন, বিরাট কোহলির ব্যাটের ম্যাজিক দেখার অপেক্ষায় যে সকলে রয়েছে তা বলাই বাহুল্য। শুধু তাই নয় এখন ওডিআই ফর্ম্যাটেই তিনি শুধুমাত্র খেলেন। এই একটা জায়গাতেই বিরাটকে দেখার সুযোগ। সেই সুযোগটাও হাতছাড়া করতে নারাজ তাঁর ভক্তরা। সেই জন্যই তো বিমান বন্দরেই উপচে পড়ল ভিড়।
ভারতের হয়ে ওডিআই ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। তরুণ ব্রিগেডকে পিছনে ফেলে তিনিই সর্বোচ্চ রানের মালিক সিরিজে। জোড়া সেঞ্চুরির পাশাপাশি একটি অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বিরাট।
এরপর বিজয় হাজারে ট্রফিতেও বিরাট কোহলি ছিলেন বিধ্বংসী ফর্মে। সেখানেও শুরুটা করেছিলেন সেঞ্চুরি দিয়েই। দুটো ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর এখন বিরাট কোহলিকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনাটাও অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছে। শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই তাঁকে দেখা যাচ্ছে। তাই তো বিরাট ভক্তরা তাঁকে দেখার একটিও সুযোগ হাতছাড়া করতে নারাজ। সেই ছবিই তো ধরা পড়ল বদোদরা বিমান বন্দরে।







