টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কী সঞ্জু স্যামসনের(Sanju Samson) নতুন মেন্টর যুবরাজ সিং(Yuvraj Singh)। ভারতের নেট সেশনের সেই ছবিই এখন ভাইরাল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতের প্রস্তুতিতে হঠাৎই হাজির যুবরাজ সিং। সেখানেই সঞ্জু স্যামসনকে নিয়ে বিশেষ ক্লাস নিলেন তিনি। সঞ্জুকে(Sanju Samson) ব্যাটিং নিয়ে নানান টিপসও দিতে দেখা গেল ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটারকে। তবে কী এবার গিলের পরিবর্তে স্যামসনেরই মেন্টর হয়ে গেলেন যুবরাজ।
এর আগে অভিষেক শর্মা এবং শুভমন গিলের মেন্টর ছিলে যুবরাজ সিং। তাদের আসাদা করে প্রস্তুতি করাতেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার টি টোয়োন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুভমন গিল। নিউ জিল্যান্ডের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপেও নেই এই শুভমন গিল।
এরইমাঝে বদলে গেল যাবরাজ সিংয়ের শিষ্যও! না তেমনকিছু নয়। সামনেই যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, সেখানে আবার ভারতীয় দলের ওপেনার সঞ্জু স্যামসন। সেই কারণেই স্যামসনকে নানান টিপস দিচ্ছিলেন যুবরাজ সিং। সম্প্রতি সঞ্জু স্যামসনের পারফরম্যান্স নিয়েও নানা কথাবার্তা চলছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







