আবু ধাবিতে জমজমাট আইপিএলের(IPL) মিনি নিলাম। আর সেখানেই একের পর এক চমক কলকাতা নাইট রাইডার্সের(KKR)। ক্যামেরণ গ্রীনের পর এবার শ্রীলঙ্কার মাথিসা পাথিরানাকেও(Matheesa Pathirana) বিরাট অঙ্কের টাকায় দলে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। ১৮ কোটি টাকায় নাইট শিবিরে গেলেন পাথিরানা(Matheesa Pathirana)। কোনও শ্রীলঙ্কার ক্রিকেটার হিসাবে তিনিই সর্বোচ্চ দামে বিক্রি হলেন আইপিএলের ইতিহাসে।
তবে সবচেয়ে বড় চমক এবারের আইপিএলে ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer)। গতবার ২৩ কোটি টাকায় নাইট শিবিরে গিয়েছিলেন তিনি। এবার সেই ভেঙ্কটেশ আইয়ারেরই(Venkatesh Iyer) পে-কাট হল ৭১ শতাংশ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে(RCB) তিনি গেলেন ঠিকই, কিন্তু দাম পেলেন মাত্র ৭ কোটি টাকা। একেবারে এতটা দাম কমবে তাঁর, এমনটা হয়ত অনেকেই ভাবতে পারেননি।
তবে শুধু কেকেআর-ই(KKR) নয়। আইপিএলের নিলামে অন্যতম প্রধান নজর কাড়া পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের। যেখানে সকলেই নামের পিছনে ছুটছে, সেখানেই ব্যতিক্রম চেন্নাই সুপার কিংস(CSK)। সকলকে চমকে দিয়ে তারা দুই আন ক্যাপড ক্রিকেটারের খরচ করলেন ২৮ কোটি টাকা। আর তাতেই হতবাক সকলে। প্রশান্ত বীর এবং কার্তিক শর্মাকে ১৪.২ কোটি টাকা দিয়ে তুলে নিল ধোনির চেন্নাই সুপার কিংস।
অন্যদিকে শেষবার নাইট শিবিরে থাকলেও এবার দল বদলালেন কুইন্টন ডিকক। মাত্র ১ কোটি টাকায় তাঁকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ডেভিড মিলার এবং বেন ডাকেটদের মতো টি টোয়েন্টি স্পেশ্যালিস্টদের তাদের বেস প্রাইজেই তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।







