কোন দিকে এগোচ্ছে ভারতীয় ফুটবল(Indian Football)? সম যত এগোচ্ছে ততই যেন অনিশ্চয়তা বাড়তে শুরু করেছে। সমস্ত ক্লাবের ফুটবল অপারেশন অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গিয়েছে। এবার সবচেয়ে বড় ধাক্কা আইএসএল(ISL) থেকে সিটি গ্রুপের(City Group) আলাদা হয়ে যাওয়া। মুম্বই সিটি এফসির(Mumbai City Fc) সঙ্গে গাঁটছড়া ভাঙল সিটি গ্রুপ। ইতিমধ্যেই ফেডারেশনকে সেটা নাকি জানিয়েও দেওয়া হয়েছে মুম্বই সিটি এফসির তরফে।
কবে শুরু হবে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল(ISL), তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম ইঙ্গিত মেলেনি। একের পর এক নতুন কমিটি গঠন এবং বৈঠক হয়ে চললেও, সমাধান সূত্র কোনও জায়গা থেকেই বেড়িয়ে আসছেন না। এমন পরিস্থিতিত আর নিজেদের ধৈর্য ধরে রাখতে পারল না দ্য গ্লোবাল ফুটবল কনগ্লোমেরেট অর্থাৎ সিটি গ্রুপ(City Group)।
প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির(Manchester City) অন্যতম শেয়ার হোল্ডার তারা। ভারতে মুম্বই সিটি এফসির(Mumbai City Fc) সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। কিন্তু শেষপর্যন্ত সেই বাঁধন ছিন্ন করে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন মুম্বই সিটি এফসির মালিকানা শুধুমাত্র অভিনেতা রনবীর কাপুর এবং বিমল পারেখের হাতে রইল। আর ভারতীয় ফুটবলের জন্য এই ছবিটা যে একেবারেই ভালো নয় তা বলার অপেক্ষা রাখে না।
ফেডারেশনে তৈরি করা নতুন কমিটি এখন আইএসএলের(ISL) একটা চেষ্টা শুরু করেছে। বুধবার বিভিন্ন ক্লাবেদের সঙ্গে তারা প্রাথমিক একটা বৈঠকেও বসেছিল। কিন্তু সেখান থেকেও যে আশাপ্রদ কিছু একটা বেড়িয়ে এসেছে তেমন কিন্তু কোনও খবর নেই। কবে ভারতীয় ফুটবলের আকাশ থেকে এই অন্ধকার মেঘ সরে যায় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।







