মেসিকে(Lionel Messi) ঘিরে যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা। শেষপর্যন্ত ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যহতি নিলেন অরূর বিশ্বাস(Aroop Biswas)। মঙ্গলবারই মুখ্যমন্ত্রীকে(Mamata Banerjee) নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাস(Aroop Biswas)। কিছুক্ষণ পরই সেই চিঠি গ্রহন করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ তদন্ত চলার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন অরূপ বিশ্বাস। আপাতত তদন্ত চলাকালীন রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দফতরও সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
গত ১৩ ডিসেম্বর গো.ট ট্যুর ইন্ডিয়াতে পরথম ভেন্যু ছিল কলকাতা। সেখানেই নেমেছিলেন খোদ লিওনেল মেসি(Lionel Messi)। মেসিকে ঘিরে প্রথম দিন থেকেই কলকাতায় ছিল সাজো সাজো রব। যুবভারতী স্টেডিয়াম সেদিন মেসিকে দেখার জন্য ভরে গিয়েছিল কানায় কানায়। মেসিকে ঘিরে গোটা মাঠে ছিল মৌমাছির চাকের মতো ভিড়। সেখানেই মেসির সঙ্গে ছিলেন সদ্য ইস্তফা দেওয়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।
মেসিকে দেখতে চেয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু মাঠ দখল করে মেসিকে ঘিরে থাকলেন শুধু নেতা, মন্ত্রী, হেভিওয়েট থেকে সেলিব্রিটিরা। মেসিকে বারবার দেখতে চাইলেও ভক্তরা কিছুই পাননি। এরপরই পরিস্থিতি খারাপ দেখে এবং বিরক্ত হয়ে মেসিকে নিয়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরই ম্যানেজার। লিওনেল মেসি বেড়িয়ে যেতেই মাঠে শুরু ধুন্ধুমার। বোতল ছোড়া থেকে স্টেডিয়াম কার্যত ভাঙচুর হয়েছিল।
এরপরই সকলের নিশানায় ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন হওয়া ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। তাদের সকলেরই অভিযোগ মেসিকে ঘিরে সবসময়ই ছিলেন ক্রীড়ামন্ত্রী এবং তাঁর পরিবারের কিছু সদস্যরা। প্রতিটি ছবিতেই দেখাও যাচ্ছে ক্রীড়ামন্ত্রীকে। আর সেটা নিয়েই কার্যত ক্ষোভে ফুঁসছিল অগুন্তী সমর্থকরা।
সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মাধ্যমেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন সকলে। তাঁর ইস্তাফার দাবীতেও সরব হয়েছিলেন সকলে। শেষপর্যন্ত নিজে থেকেই সেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েই সেই সিদ্ধান্ত জানানোর কিছুক্ষণের মধ্যেই অবশ্য তা গ্রহনও করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







