সৌভিক মহন্ত
বদলে গেল ইস্টবেঙ্গলের(Eastbengal) হোম গ্রাউন্ড। আইএসএল(ISL) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই হঠাৎ বদলে গেল লাল-হলুদের হোম গ্রাউন্ড। যুবভারতী স্টেডিয়ামের(Ybk stadium) বদলে ইস্টবেঙ্গল এবারের আইএসএলের প্রতিটি হোম ম্যাচ খেলবে কিশোরভারতী স্টেডিয়ামেই(Kishore Bharati Stadium)। তবে ম্যাচ কিশোরভারতীতে খেললেও, প্রস্তুতি অবশ্য তারা যুবভারতীতেই সারবে।
প্রথমে যুবভারতীতে(YBK Stadium) খেলার পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে আর্থিক খরচের কথা মাথায় রেখে কিশোরভারতীকেই বেছেছিল লাল-হলুদ(Eastbengal) ম্যানেজমেন্ট। তবে এটা নিয়েই ক্লাব কর্তার সঙ্গে খানিকটা মতোবিরোধ দেখা দিয়েছিল। দুই তরফই আলোচনা চালাচ্ছিল।
শোনাযাচ্ছে শেষপর্যন্ত নাকি দুই তরফই কিশোর ভারতীতে ম্যাচ হওয়া নিয়ে একই সিদ্ধান্তে এসেছে। এরপরই ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে সরকারের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে স্টেডয়াম পাওয়া নিয়ে। অর্থাৎ মোহনবাগানকে যুবভারতীতে খেলতে দেখা গেলেও, ইস্টবেঙ্গল এবার কিশোরভারতীতেই।
এবার প্রতিটি ক্লাবের মতো ইস্টবেঙ্গলও কস্ট কাটিংয়ের পথে হাঁটছে। সেই কারণে হামিদ, হিরোশির মতো ফুটবলারদের ছেড়ে দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শুধু তাই নয় তারা নাকি এবার ছয় বিদেশি নয়, পাঁচ বিদেশিতেই মাঠে নামবে। এমন পরিস্থিতিতে প্রথমে যুবভারতীর কথা মাথায় রাখা হলেও, পরবর্তীতে খরচ বাঁচাতেই সেই সিদ্ধান্তও বদলে ফেলা হয়েছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে। যুবভারতীতে ম্যাচ আয়োজনের যে খরচ পড়বে, কিশোরভারতীতে তার থেকে অনেকটাই কম খরচে ম্যাচ করতে পারবে ইস্টবেঙ্গল। সেই কারণেই এমন ভাবনা ছিল ইমামি ম্যানেজমেন্টের।
ক্লাব কর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই শেষপর্যন্ত কিশোরভারতীতে ম্যাচ সরানোর সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছে। ক্লাবের থেকে শেষপর্যন্ত গ্রীন সংকেত পাওয়ার পর ইতিমধ্যেই নাকি সরকারের সঙ্গেও মাঠ পাওয়া নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এখন শুধুই আইএসএলের চূড়ান্ত সূচী প্রকাশ হওয়ার অপেক্ষায় সকলে।







