টানা দু ম্যাচ জয়ের পর থেমে গেল শ্রীভূমির(Sreebhumi) দৌড়। সেতু এফসির কাছে ২-৪ গোলে হেরে গেল শ্রীভূমি। মাঝমাঠের দুর্বলতা এবং প্রথমার্ধের সুযোগ নষ্ট গুলোই যে শ্রীভূমির হারের প্রধান কারণ মেনে নিতে দ্বিধা করছেন না শ্রীভূমির কোচ সুজাতা কর। তাঁর সাফ বক্তব্য যে শ্রীভূমি(Sreebhumi) নাকি প্রথম সেশনে সেভাবে নিজেদের ছাপ ফেলতেই পারেনি। দ্বিতীয়ার্ধে তারা ম্যাচে ফেরার চেষ্টা করলেও মাঝমাঠের দুর্বলতাটাই যেন শ্রীভূমিকে লড়াইয়ে ফিরতে দেয়নি।
পরপর দুই ম্যাচ জিতে সেতু এফসির বিরুদ্ধে নেমেছিল শ্রীভূমি(Sreebhumi)। কিন্তু এদিন শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল সেতু এফসি(Sethu Fc)। শ্রীভূমির(Sreebhumi) বিরুদ্ধে প্রথমার্ধেই এগিয়ে যায় সেতু এফসি(Sethu Fc)। সেখানেই আবার তাদের হয়ে হ্যাটট্রিক করেন লিন্ডা কম এবং একিট গোল করেন আবিগালি আন্তউই।
বিরতির পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা শুরু করেছিল শ্রীভূমি। সেখানে শ্রীভূমির হয়ে করিশ্মা পুরুষোত্তম জোড়া গোল করলেও, ততক্ষণে ম্যাচ কার্যত তাদের হাতের বাইরে চলে গিয়েছিল। তিনি গোল করেন ৫০ ও ৮৭ মিনিটে। শেষপর্যন্ত কল্যাণীতে হেরেই মাঠ ছাড়তে হয় শ্রীভূমিকে।
হারের হতাশা থাকলেও কোথায় কোথায় তাদের দুর্বলতা রয়েছে সেই জায়গা গুলো ভালোভাবেই দেখে নিয়েছেন শ্রীভূমির কোচ। এই হার থেকে শিক্ষা নিয়েই এবার দলকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ তাঁর কাছে।







