রাজ্যে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে নিশানা করছেন, সেই সময়ই তাঁকে পাল্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সরাসরি এবার তৃণমূল সুপ্রিমো মমতা অমিত শাহের(Amit Shah) পদত্যাগ দাবী করলেন। মঙ্গলবার বীরভূমে সভা করতে গিয়েছলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখান থেকেই সরাসরি অমিত শাহ-র বিরুদ্ধে তোপ দাগেন মমতা। কার্যত এখন থেকেই যে রাজ্য রাজনীতি নিয়ে উত্তাপের পারদ চড়তে থাকে তা বলার অপেক্ষা রাখে না।
এমন পরিস্থিতিতেই এবার অমিত শাহকে একহাত নিলেন মমতা(Mamata Banerjee)। এদিন রাজ্য থেকে দূর্নীতিগ্রস্ত তৃণমূল(TMC) সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসার কথা বলেছেন অমিত শাহ। আর সেই বক্তব্য শোনার পরই পাল্টা দিয়েছেন মমতাও। তাঁর তো সাফ বার্তা এখন কেন আর ২০০ আসনের কথা বলতে পারছেন না। এরইসঙ্গে “ইউ মাসিট রিজাইন” অর্থাৎ তাঁকে ইস্তফার বার্তাই এদিন দিলেন বাংলার মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)।
এবার বাংলায় ক্ষমতায় এলে বিজেপিকে(BJP) দেশ থেকে বিদায়ের বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সভা থেকে অমিত শাহের অনুপ্রবেশ তত্ত্বের বিরোধিতা করে মমতা বলেন, ”অনুপ্রবেশ কি শুধু বাংলায় ঘটে? কাশ্মীর বা অন্য কোনও সীমান্ত রাজ্যে হয় না? তাহলে দেশে অনুপ্রবেশ করে পহেলগাঁও হামলা করল চালাল? আপনারা কী করছিলেন?”
প্রসঙ্গত এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বারবার অমিত শাহের ইস্তফার দাবীতে সরব হয়েছেন। এদিন বীরভূমের সভা থেকেও তার অন্যথা হল না।







