রাজ্য জুড়ে চলছে এখন এসআইআর(SIR)। সেখানেই হিয়ারিং নিয়ে কার্যত রাজ্য রাজনীতি উত্তাল। সেখানেই এবার হিয়ারিংয়ে ডাক পড়ল ভারতীয় দলের তারকা পেসার তথা বাংলার ক্রিকেটার মহম্মদ সামির(Mohammed Shami)। গত সোমবার তাঁর হিয়ারিংয়ে যাওয়ার তারিখ ছিল। যদিও মহম্মদ সামি যেতে পারেননি। এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফির জন্য রাজকোটে রয়েছেন, আর সেই কারণেই নাকি হাজিরা দিতে পারেননি মহম্মদ সামি।
এই মুহূর্তে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়েছেন মহম্মদ সামি(Mohammed Shami)। সেখানে বাংলার হয়ে ছন্দেও রয়েছেন তিনি। কিন্তু তাঁকে হঠাৎ করে এসআইআরে কেন ডাকা হল। এই নিয়ে প্রশ্ন তো উঠছেই। না তেমন কিছু নয়। তিনি বহুদিন আগেই উত্তরপ্রদেশ থেকে চলে এসেছেন। এখন কলকাতার যাদবপুরের ভোটার সামি।
সম্প্রতি এই এসআইআর শুরু হওয়ার ফলেল নানান মানুষকেই ডেকে পাঠানো হচ্ছে হিয়ারিংয়ে। সেই রকমই হয়ত সামিকেও ডেকে পাঠানো হয়েছে। তিনি যেহেতু খেলা থাকার কারণে উপস্থিত হতে পারেননি, সেই কারণে পরবর্তী আরেকটা দিন তাঁর জন্য ঠিক করা হবে।







