আইএসএল(ISL) শুরু হতে আর বেশিদিন বাকি নেই। সবকটি ফ্র্যাঞ্চাইজিই এবার জোরকদমে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে। এবার প্যারি সাঁজায়(PSG) খেলা বিদেশিকে দলে নিল কেরালা ব্লাস্টার্স(Kerala Blasters)। পিএসজি-বি দলের হয়ে খেলা ফরাসি ফুটবলার কেভিন ইয়োকে-কে(Kevin Yoke) দলে নিল কেরালা ব্লাস্টার্স। ইউরোপের মাটিতে ইতিমধ্যে ৮৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ২৯ বর্ষীয় এই ফুটবলারের। এবার তাঁকেই দলে নিল কেরালা ব্লাস্টার্স।
লেফট উইঙ্গার হিসাবে তিনি খেললেও, দুই উইংয়েই নাকি বেশ স্বচ্ছন্দ এই ফরাসি ফুটবলার। গ্রিসের ক্লাবের পাশাপা্শি খেলেছেন ফ্রান্সের অন্যতম সেরা ক্লাব প্যারি সাঁজা-বি দলের হয়ে। সেই দলের হয়ে আক্রমণ তৈরি করার পাশাপাশি চারটি গোলও এসেছে তাঁর ঝুলিতে। প্যারি সাঁজা-বি দলের হয়ে ২২টি ম্যাচ খেলেছেন কেভিন ইয়োকে(Kevin Yoke)।
প্যারি সাঁজা থেকে লে মান্স এফসিতে গিয়েছিলেন তিনি। যদিও সেখানে খুব একটা বেশিদিন খেলেননি। এরপরই ফের গ্রীসের ক্লাবে ফিরে গিয়েছিলেন কেভিন। এই এক মরসুমের জন্যই আপাতত তাঁর সঙ্গে চুক্তি করেছে কেরালা ব্লাস্টার্স।







