সৈয়দ মুস্তাক আলি ট্রফির(Syed Mustq Ali Trophy) মাঝে হঠাৎই হাসপাতালে যশস্বী জয়সওয়ালYashasvi Jaiswal)। অসহ্য পেটের যন্ত্রনা নিয়েই মঙ্গলবার হাতপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হঠাৎই এই তারকা ক্রিকেটারের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি দেখে অনেকেই খানিকটা চমকেও গিয়েছিলেন। যদিও বড়সড় কিছু নয়। মুস্তাক আলিতে(Syed Mustaq Ali) রাজস্থানের বিরুদ্ধে খেলার পরই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তবে এখন নাকি পুরোপুরি সুস্থই রয়েছেন তিনি। যদিও চিকিৎসকদের বেঁধে দেওয়া নিয়ম মেনেই আপাতত কয়েকটা দিব চলতে হবে তাঁকে। একইসঙ্গে কয়েকদিনের বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে যশস্বীকে।
মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। সেখানে অবশ্য মুম্বইয়ের জার্সিতে বড় রান করতে পারেননি তিনি। মাত্র ১৫ রান করেই ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু সেই ম্যাচের শুরু থেকেই নাকি পেটে যন্ত্রনার অনুভব করছিলেন তিনি। যদিও সেই নিয়েই ম্যাচে খেলা চালিয়ে যাচ্ছিল।
কিন্তু সময় যত এগোচ্ছিল, ততই যন্ত্রনাটাও বাড়তে শুরু করেছিল। ম্যাচ শেষ হলে পরিস্থিতি আরও খারাপের দিকেই যেতে থাকে। এমন সময়ই শেষপর্যন্ত যশস্বী জয়সওয়ালকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। সেখানেই তাঁর আলট্রাসাউন্ডের পাশাপাশি সিটি স্ক্যানও করা হয়েছে।
তবে বড়সড় কিছু নয়। গ্যাসট্রিকের সমস্যা বলেই জানানো হয়েছেন চিকিৎসকদের তরফে। যদিও মঙ্গলবার তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। পরের দিনই অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ। যদিও যশস্বী জয়সওয়ালকে আপাতত কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
একইসঙ্গে তাঁর পর্যাপ্ত ওসুধও দিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। কয়েকদিনের মধ্যেই ফের মাঠে ফিরবেন যশস্বী। কয়েকদিন আগেই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেখানে যশস্বী থাকলেও খুব একটা বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। যদিও ভারতের টি টোয়েন্টি সিরিজের দলে তিনি নেই। সেই সময়টাই সৈয়দ মুস্তাক আলি খেলার পথ বেছে নিয়েছেন যশস্বী।







