টি টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত জানানোর পরই এবার পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে আইসিসি(ICC)। বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা বয়কটের সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ(Bangladesh)। আর তাতেই বিশ্বকাপ থেকে সরে গিয়েছে তারা। পাকিস্তান বিশ্বকাপ(T20 World Cup) খেললেও, ভারতের বিরুদ্ধে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেলার কঠা জানিয়েছে। আর তাতেই বেশ চটেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি(ICC)। পাকিস্তানের ওপর নেমে আসতে পার চরম শাস্তি।
গত রবিবারই নাকি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার কথা জানানো হয়েছে পাক ক্রিকেট বোর্ডের(PCB) তরফে। তাদের তরফে জানানো হয়েছে সরকারের ইচ্ছাতেই নাকি এমনটা হচ্ছে। এমন পরিস্থিতিতেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছেন পাকিস্তান। আর তাতেই ক্ষুব্ধ আইসিসি কর্তারা। শোনাযাচ্ছে মঙ্গলবারই নাকি এক বিশেষ বৈঠকে বসতে চলেছে আইসিসি(ICC)। সেখানেই পাকিস্তানের ওপর বেশ কয়েকটি শাস্তির সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
শোনাযাচ্ছে পাকিস্তান এমন করলে তাদের পাকিস্তান সুপার লিগে আন্তর্জাতিক ক্রিকেটারদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে আইসিসি। তেমনই ইঙ্গিত মিলেছে আইসিসির অন্দর থেকে। শুধু এটুকুতেই থেমে থাকবে না আইসিসি। শোনাযাচ্ছে এর পাশাপাশি পাকিস্তানকে এই ম্যাচের সম্প্রচারে যা ক্ষতি হবে সেই অর্থ দিতে বলা হবে আইসিসির তরফে।
একইসঙ্গে যেকোনও রকমের দ্বিপাক্ষিক সিরিজ, যেখানে পাকিস্তান জড়িত থাকবে সেই সিরিজর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হবে। এটাতো হল মাঠের বাইরে পাকিস্তানের শাস্তি।
তারা না খেললে মাঠের ভিতরেও পাকিস্তানের ওপর শাস্তির খাঁড়া নেমে আসতে চলেছে। পাকিস্তান পয়েন্ট যেমন কেটে নেওয়া হবে। তেমনই পাকিস্তানের রান রেটের ওপরও বড়সড় প্রভাব পড়বে বলে শোনাযাচ্ছে।
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক অবশ্য সাফ বলে দিয়েছে যে তারা সরকারের সিদ্ধান্ত সঠিক ভাবে মেনে নেবে। যদিও মহসিন নাকভি অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।






