প্রায় আড়াই বছর পর ভারতীয় দলে ডাক পেলেন ঈশান কিষাণ(Ishan Kishan)। দীর্ঘদিন পর ফের ভারতের জার্সি পরে মাঠে নামার সযোগ পেয়ে আপ্লুত এই তারকা ক্রিকেটার। আগামী ফেব্রুয়ারীতে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। সেখানেই ফের একবার দেশের জার্সিতে দেখা যাবে ঈশান কিষাণকে। তবে এই সাফল্যের পিছনে যে নেপথ্য কারিগড় তাঁর সৈয়দ মুস্তাক আলি ট্রফির পারফরম্যান্স তা বলতেও দ্বিধা করেননি ঈশান কিষাণ(Ishan Kishan)।
ভারতীয় দল থেকে বাদ পড়ার পর বহু সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ঈশান কিষাণ(Ishan Kishan)। সেইসঙ্গে বোর্ডের নির্দেশিকা উপেক্ষা করে ঘরোয়া ক্রিকেট না খেলা। সব মিলিয়েই দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে ছিলেন ঈশান কিষাণ। আইপিএল খেললেও দেশের জার্সিতে সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে মুস্তাক আলিতে ফের একবার জ্বলে ওঠেন এই তারকা ক্রিকেটার।
মুস্তাক আলিতে সর্বোচ্চ রান এই মরসুমে করেছেন ঈশান কিষাণ। সেই পারফরম্যান্স দেখার পরই যে তাঁকে দলে তুলে নেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলে সুযোগ পেয়ে কিষাণ আপ্লুত। সেইসঙ্গে ঝাড়খন্ডকে মুস্তাক আলি চ্যাম্পিয়ন করতে পেরেও তিনি খুশি। ঈশান কিষাণ জানিয়েছেন, ভারতীয় দলে সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি। একইসঙ্গে আমি খুশি নিজের ঘরোয়া ক্রিকেটের দল ঝাড়খন্ডের পারফরম্যান্স নিয়েও। এই প্রথমবার ঝাড়খন্ড সৈয়দ মুস্তাক আলি জিতেছে।
এবারের মুস্তাক আলিতে ১০ ইনিংসে ৫১৭ রান করেছেন ঈশান কিষাণ। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে জোড়া সেঞ্চুরি এবং দুটো অর্ধশতরান। একইসঙ্গে ঈশান কিষাণের স্ট্রাইকরেটও রয়েছে ১৯৭। এবার তিনি বিশ্বকাপে কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার অপেক্ষায় সকলে।







