টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World cCup) ভারতের মাটিতে। কিন্তু ভারত বনাম পাকিস্তান(INDvPAK) ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। আর সেই ম্যাচ ঘিরেই শ্রীলঙ্কাতে এখন আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা চলছে। এই ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজন করাই এখন শ্রীলঙ্কার কাছে প্রধান দায়িত্ব। কার্যত সেই নিয়েই চলছে প্রস্তুতি তুঙ্গে। ভারত এবং পাকিস্তান দুই দলের জন্যই নিরাপত্তার জন্য মোতায়েন থাকছে একেবারে সশস্ত্র বাহিনী।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা জানিয়েছেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিমান থেকে মাঠ এবং ম্যাচ শেষে একেবারে বিমানে পৌঁছনো পর্যন্ত দুই দলের সঙ্গে মোতায়েন থাকবে একেবারে সশস্ত্র বাহিনী।
এই দুই দলের ম্যাচ নিয়েই যে সবচেয়ে বেশি উত্তাপ তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই নিজেদের প্রস্তুতিও সারছে শ্রীলঙ্কা সরকার ও ক্রিকেট বোর্ড। শোনাযাচ্ছে দুই দলের জন্য নাকি একেবারে কমান্ডো বাহিনী রাখা হতে চলেছে।






