নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেও, বিশ্বকাপের(T20 World Cup) জন্য দড়জা খুলছে না শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer)। শোনাযাচ্ছে চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থতার পথে তিলক বর্মা(Tilak Verma)। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে যে তিনিই থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) কার্যত স্টপগ্যাপ হিসাবেই রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বিজয় হাজারে ট্রফি(Vijay Hazare Trophy) চলাকালীনই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিলক বর্মা(Tilak Verma)। সেই জায়গাতেই সুস্থ হয়ে ফেরার পর ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। ওডিআই দলের পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি দলেও তাঁর ডাক পড়েছে। তিলক বর্মার অনুপস্থিতিতেই তাঁকে ভারতের টি টোয়েন্টি দলেও নেওয়া হয়েছে। এরপর থেকেই শুরু হয়েছিল নতুন জল্পনা। বিশেষ করে শ্রেয়স আইয়ারের ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার কথাবার্তা শুরু হয়েছিল।
তবে এখন শোনাযাচ্ছে সেই সম্ভাবনা নাকি খুবই কম। কারণ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই নাকি সম্পূর্ণ ফিট হয়ে উঠতে চলেছেন তিলক বর্মা। আর তিনি যে টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের তিন নম্বর পজিশনে অন্যতম প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ ভারতীয় দলে ফিরলেও, বিশ্বকাপে এখনই শিঁকে ছিঁড়ছে না শ্রেয়স আইয়ারের।






