আইএসএল ক্লাবদের(ISL Clubs) জন্য বড়সড় স্বস্তি। তাদের দাবী অনুযায়ী ফেডারেশনের(AIFF) আবেদনে সাড়া দিল এএফসি। ফেডারেশনের আবেদনে সাড়া দিয়ে এই মরসুমের জন্য নিয়ম শিথীল করল এএফসি। অর্থাৎ এএফসি(AFC) খেলার জন্য যে ২৪ ম্যাচ খেলা বাধ্যতামূলক, তা এবারের আইএসএল খেলা দলেদের এএফসিতে খেলার জন্য প্রয়োজন হবে না। তবে এটা শুধুমাত্র এই একটা মরসুমের জন্যই কার্যকারী। অর্থাৎ এবারের সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া এবং যে দল আইএসএল(ISL) জিতবে তারা এসিএল-টু তে খেলার সুযোগ পাবে। বৃহস্পতিবারই সেই কথা ফেডারেশনকে(AIFF) জানিয়ে দিয়েছে এএফসি। ফেডারেশনের মডেল অনুযায়ী আইএসএল খেলার ক্ষেত্রে এটা ছিল ক্লাবেদের অন্যতম শর্ত। সেটাও এবার পূরণ হয়ে গেল।
আইএসএল(ISL) যেহেতু এবার সিঙ্গল লেগে হবে তারফলে ম্যাচের সংখ্যাও কম। আর সেই কারণেই ক্লাবেদের অন্যতম প্রধান শর্ত ছিল এএফসিতে খেলার ছাড়পত্র। আর সেই মতোই আইএসএলের দিন ঘোষণার পরই এএফসির কাছে পরিস্থিতির কথা জানিয়ে চিঠি দিয়ে দিয়েছিল ফেডারেশন। দুই সপ্তাহের মধ্যেই ফেডারেশনের সেই আর্জি মেনে নিয়েছে এএফসি।
অর্থাৎ আইএসএল চ্যাম্পিয়নদের এই মরসুমে এসিএল-২ খেলার জন্য কোনওরকম সমস্যা আর রইল না। এবারই আইএসএলের সূচীও প্রকাশ হয়ত করে দিতে পারবে ফেডারেশন। যদিও সেখানে আরেকটা বিষয়ও রয়েছে। ফেডারেশনের শর্ত গুলোর মধ্যে আরও একটা পয়েন্ট নিয়ে আপাতত ক্লাবজোট বেঁকে বসেছে। সেটা নিয়েও অবশ্য ফেডারেশন আলোচনা শুরু করেছে। সেখানে ফেডারেশনে হাতে কেন গভর্নিং কাউন্সিলের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই বিষয়টা মিটলেই সূচীও প্রকাশ হয়ে যাবে।







