রাজ্যে শুরু হয়েছে এসআইআর(SIR)। আর সেই আতঙ্কেই বলি হচ্ছে একের পর এক প্রাণ। ফের এসআইআরের(SIR) আতঙ্কে আত্মহত্যা করলেন বহরহপুরের(Beharampur) তারক সাহা। তাঁর হঠাৎ মৃত্যুত্ শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা যাচ্ছে ২০০২ সালের তালিকায় নাকি নাম ছিল না তারক সাহার(Tarak Saha)। আর সেই কারণেই নাকি আতঙ্কে ভুগছিলেন তিনি। শেষপর্যন্ত আত্মহননের পথই বেছে নিয়েছিলেন বহরমপুরের তারক সাহা।
গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর(SIR) প্রক্রিয়া। সেই নিয়ে ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেড়িয়েছিল বিরাট মিছিল। এসআইআরের আগে থেকেই রাজ্যে একের পর এক এই আতঙ্কে আত্মহত্যার খবর সামনে আসছিল। সেই ধারা যেন অব্যহতই রয়েছে। এবার বহরমপুরের তারকা সাহা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
তারক সাহার বয়স ৫২ বছর। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই এবং পুরনো কোনও নথিও তাঁর কাছে নেই। সেই কারণে চলতি বছর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে কীভাবে নাম তুলবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন তারকবাবু। তার জেরেই বৃহস্পতিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
নিহত তারক সাহা বহরমপুরের ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনির উত্তরপাড়ার দীর্ঘদিনের বাসিন্দা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকাতেই বসবাস করছিলেন তিনি। মশলামুড়ি বিক্রি করেই নাকি জীবন চালাতেন তারকা সাহা। তাঁর পরিবারের দাবী ২০০২ সালের ভোটের নথিপত্র না থাকার ফলে নাকি কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তারকা সাহা।
অনেক চেষ্টা করেও নাকি নথিপত্র যোগার করতে পারেননি তিনি। এরপর থেকেই ক্রমশ আতঙ্কের গ্রাসে চলে যাচ্ছিলেন তারক সাহা। এরপর বৃহস্পতিবার গাছে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি।







