ভারত সরকার স্বাগত জানিয়েছে। এখন বল বাংলাদেশের কোর্টে। অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশকেও ভারত স্বাগত জানিয়েছে। অর্থাৎ এবার যদি বাংলাদেশ খেলতে না আসে সেক্ষেত্রে তাদের পয়েন্টই যে কাটা যাবে তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কথাই বলেছিল বাংলাদেশ। সেখানেই এবার তাদের কোর্টেই যে ভারত সরকারের সিদ্ধান্ত বল ঠেলে দিল তা বলার অপেক্ষা রাখে না।
বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফ্জুর রহমানকে কেকেআর ছেড়ে দেওয়ার পরই একের পর এক হুঙ্কার দিতে শুরু করেছিল বাংলাদেশ। সেখানেই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কথা বলতে শুরু করেছিল বিসিবি কর্তারা। এবার খানিকটা নিজেরাই বিপাকে পড়েছে বাংলাদেশ।
শোনাযাচ্ছে প্রতিটি দেশকেই ভারত চিরাচরিত নিয়ম মেনেই বিশ্বকাপের জন্য স্বাগত জানিয়েছে। অর্থাৎ এবার যে বিশ্বকাপে আসাটা একেবারেই বাংলাদেশের নিজের ওপর নির্ভর হয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।







