কবে হবে এই মরসুমের আইএসএল(ISL)। এতদিন ধরে ঘোর অনিশ্চয়তা চললেও, এবার বোধহয় একটা হাল্কা আশার আলো দেখা যাচ্ছে। ফেডারেশনের(AIFF) দেওয়া শর্ট টার্মের পাশাপাশি লং টার্মের চুক্তি মেনে নিলেই এবারের মতো ফের বল পায়ে আইএসএলের(ISL) মঞ্চে দেখা যাবে ফুটবলারদের। তবে সবটাই নির্ভর করছে আগামী ২৯ ডিসেম্বরের বৈঠকের ওপর। সেদিনি কার্যত সবকিছু চূড়ান্ত হয়ে যেতে পারে। শুক্রবারই ক্লাবগুলোর(ISL Clubs) সঙ্গে বৈঠকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার প্রস্তাবটা দিল ফেডারেশনের(AIFF) তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটি।
কয়েকদিন আগেই ফেডারেশনের(AIFF) তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটি ক্লাবজোটকে(ISL Clubs) শর্ট টার্ম ফর্ম্যাটের প্রস্তাবটা পেশ করেছিল। যদিও সই সময় ক্লাবজোটের(ISL Clubs) সদস্যরা দীর্ঘমেয়াদী ফর্ম্যাটের ভাবনা এই কমিটির কাছে জানতে চেয়েছিল। সেই দাবী মতোই শুক্রবারের বৈঠকে ক্লাবজোটকে দীর্ঘমেয়াদী ফর্ম্যাটের প্রস্তাব দেওয়া হয়েছে ফেডারেশনের তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটির তরফে।
সেখানেই জানানো হয়েছে আগামী ২০ বছরের জন্য ৭০ কোটি টাকা করে খরচ হবে। সেইসঙ্গে পার্টিসিপেশন ফি হিসাবে ক্লাব গুলোকে দিতে হবে ১ কোটি টাকা করে। এছাড়াও যে যেমনভাবে টাকা দেবে, তেমনই লভ্যাংশ পাবে। আবার লোকসান হলে সেটাও সকলে সমানই পাবে। এদিন অবশ্য ক্লাবজোট কোনওরকম উত্তর দেয়নি। আগামী ২৮ ডিসেম্বর ফেডারেশনের কমিটিকে নিজেদের জবাব জানিয়ে দেবে ক্লাবজোট। এরপরই ২৯ ডিসেম্বরের বৈঠক।
আপাতত তারা কয়েকদিন নিজেদের মধ্যে আলোচনা করে নেবে। আগামী ২৯ ডিসেম্বর ফের ফেডারেশনের তৈরি করে দেওয়া এই কমিটির সঙ্গে বৈঠকে বসবে ক্লাবজোট। সেখানে যদি এই প্রস্তাব মেনে তারা সায় দিয়ে দেয়, তবে ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যেতে পারে আইএসএল। তবে দুই পক্ষের মধ্যে যদি সামাধান সূত্র শেষপর্যন্ত না বেড়িয়ে আসে তবে আইএসএল নিয়ে আশার আলো দেখা যাচ্ছে না।







