ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরল ইস্টবেঙ্গল(Eastbengal) শিবির। বুধবার প্র্যাকটিসে যোগ দিলেন জেরি মাউইহমিংথাঙ্গা(Jerry)। প্রথম দিনেই আলাদা করে নয়, মূল দলের সঙ্গেই অনুশীলন করতে দেখা গেল তাঁকে। চার দিন বিরতির পর এ দিন খেলোয়াড়দের উপর ফিটনেসে জোর দেন কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। শুরুতে একাধিক দফা দৌড় করানো হয় ফুটবলারদের।
তার পরে দলকে দু’ভাগে ভাগ করে দুই উইং থেকে ক্রস তুলে গোল করার অনুশীলন করান ব্রুজো। এ দিন দলের সব বিদেশি ফুটবলারই উপস্থিত ছিলেন প্র্যাকটিসে। চোট কাটিয়ে মূল দলের সঙ্গে অনুশীলনে ফেরেন আনোয়ার আলীও(Anwar Ali), যা লাল-হলুদ শিবিরের জন্য স্বস্তির খবর।
তবে সবুজ-মেরুনদের মতো অনুশীলন ম্যাচ খেলার পথে হাঁটছে না ইস্টবেঙ্গল(Eastbengal)— এমনটাই ইঙ্গিত মিলছে শিবির সূত্রে। আপাতত পরিকল্পনা অনুযায়ী অনুশীলনের মধ্য দিয়েই দলকে ম্যাচ-ফিট রাখতেই মনোযোগী ব্রুজো।







