এখনও পুরোপুরি সূচি তৈরি করা হয়ে ওঠেনি, আর তাতেই বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে আইএসএলের(ISL) সূচী। প্রথমে শোনা গিয়েছিল যে এই বৃহস্পতিবারই নাকি ঘোষণা হয়ে যেতে চলেছে আইএসএলের(ISL) সূচি। কিন্তু ফেডারেশন(AIFF) সূত্রে খবর এখনই তা হচ্ছে না। কারণ এখনও নাকি তাদের বেশ কিছু রাজ বাকি রয়েছে। একদিকে যেমন ক্লাবগুলোর(ISL Clubs) ভেন্যু এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি, তেমনই ফেডারেশন সম্ভবত ব্রডকাস্টিংয়ের ব্যপারটাও এরমাঝে সেরে ফেলতে চাইছে। সেই কারণেই তো বৃহস্পতিবারই নতুন করে সম্প্রচারকারী সংস্থার সত্ত্বের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল(ISL)। কিন্তু তার সূচী কবে আসে তারই অপেক্ষায় এখন সকলে।
ফেডারেশনের(AIFF) তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে চলতি সপ্তাহের বৃহস্পতিবারই হয়ত আইএসএলের সূচির ঘোষণা হয়ে যেতে চলেছে। কিন্তু তেমনটা সম্ভব হচ্ছে না। ফেডারেশন সূত্রে জানা যাচ্ছে যে এখনও পুরোপুরি সূচী তারা তৈরি করে উঠতে পারেনি। বিশেষ করে কয়েকটি ক্লাবের ভেন্যু নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা পাওয়া যায়নি। তা নিয়ে কথাবার্তা চলছে।
একইসঙ্গে প্রথমবার না পাওয়া গেলেও, এবার আইএসএলের জন্য ফের সম্প্রচারকারী সংস্থার সত্ত্বের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা। মনে করা হচ্ছে একেবারে সেই পদ্ধতিটা সেরেই হয়ত সূচি ঘোষণার কাজটা করতে চাইছে এআইএফএফ। শেষপর্যন্ত কবে সূচী ঘোষণা হয় সেটাই দেখার।







