মেসি(Lionel Messi) নিয়ে বিতর্কের আবহেই এবার কলকাতার মেসি ভক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে নির্দিষ্ট সময়ের বহু আগেই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি। এরপরই রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী প্রাঙ্গন(YBK Ground)। সেই সময় থেকে কলকাতার আর্জেন্তিনা ফ্যানস ক্লাবের এক কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে কটুক্তি করতে থাকেন। তার বিরুদ্ধেই এবার সরব হলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে মিথ্যা এবং বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। আর তাতেই সুনাম নষ্ট হচ্ছে বলেই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধুমাত্র তাই নয় এই মন্তব্য গুলো তাঁর মানসিক শান্তিও বিঘ্ন করছে। এমন সমস্ত অভিযোগ জানিয়েই থানায় অভিযোগ করেছেন সৌরভ।
গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীর অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। কিন্তু সেই অনুষ্ঠান ভেস্তে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা। সেই পরিস্থিতিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হঠাৎই বিস্ফোরক অভিযোগ করা শুরু করেছিলেন কলকাতার আর্জেন্তিনা ফ্যানস ক্লাবের কর্তা উত্তম সাহা(Uttam Saha)।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বিরুদ্ধে নানান কটু্ক্তি, বিরূপ মন্তব্য করে চলেছিলেন এই উত্তম সাহা। এবার তারই বিরুদ্ধে সরব হয়েছেন সৌরভ। ইচ্ছাকৃতভাবে তাঁর সুনাম নষ্ট করা হচ্ছে বলেই অভিযোগ এনেছেন তিনি। শুধুমাত্র তাই নয় এই ম্তব্য গুলোর ফলে তাঁর মানসিক শান্তিও বিঘ্ন হচ্ছে বলে অভিযোগ করেছেন সৌরভ।
সৌরভ অভিযোগে জানিয়েছেন, উত্তম সাহা তাঁর বিরুদ্ধে জেনেশুনে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর মন্তব্য করেছেন। এর ফলে সৌরভের সুনাম নষ্ট হয়েছে এবং তাঁর বিরুদ্ধে যেই অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। এই মন্তব্যের ফেল তাঁর মানসিক শান্তি ও সুনাম নষ্ট হচ্ছে। মেসির সফরে সৌরভ অতিথি হিসেবে গিয়েছিলেন, এর বাইরে তাঁর কোনও যোগ নেই।
কয়েকদিন আগেই শুভশ্রীকে নিয়ে ট্রোলের জবাবে থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজ চক্রবর্তী। এবার সেই পথেই হাঁটলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।







