লিওনেল মেসির(Lionel Messi) হাতে সবুজ-মেরুন জার্সি। আর সেটাই এদিন তুলে দিলেন মোহনবাগানের(Mohunbagan) কর্তারা। বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবার আর্জেন্তাইন কিংবদন্তীর ভারত সফর। সেখানে আবার শুরুটা কলকাতা দিয়ে। সেখানেই মেসিকে ঘিরে শনিবার সকাল থেকেই ছিল সাজো সাজো রব। একইসঙ্গে এলএম টেনের(Lionel Messi) সামনে আবার খেলল মোহনবাগান একাদশ। সেই নিয়ে মোহনবাগান কর্তারা কার্যত উচ্ছ্বসিত ছিল তা বলার অপেক্ষা রাখে না।
প্রথমে হোটেলে স্পনসরদের সঙ্গে ফটোসেশনে ব্যস্ত ছিলেন লিওনেল মেসি। সেখান থেকেই সুজিত বোসের উদ্যোগে তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে বড় মেসি মূর্তি উদ্বোধন করেন এলএম টেন। তাঁর পাশে তখন আপ্লুত রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস। সেখানেই আবার মেসির সঙ্গে উপস্থিত শাহরুখ খান। সেই ভিডিও দেখেই আপ্লুত সকলে। সঙ্গে রয়েছেন সুয়ারেজ, ডে পলদের মতো তারকারা। মেসির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন সঞ্জীব গোয়েঙ্কা।
মেসি মাঠে ঢুকতেই তাঁর হাতে উঠল ঐতিহ্যের মোহনবাগান জার্সি। আর সেই জার্সির নম্বর চির স্মরণীয় দশ। মেসির হাতে সবুজ-মেরুণ জার্সি দেখেও সকলে আপ্লুত। একইসঙ্গে এলএম টেনের মতো তারকারে চোখের সামনে দেখতে পেয়ে তখন মাঠের ফুটবলাররাও উচ্ছ্বসিত। সকলেই যেন তখন শুধু একটু মেসির ছোঁয়া পেতে চাইছেন।
কেউ অটোগ্রাফ নিচ্ছেন তো কেউ আবার সেলফি নিচ্ছেন মেসির সঙ্গে। সুয়ারেজ, ডেপলের সঙ্গে মেসিও তখন খোশ মেজাজে। তারই মাঝে মেসির সঙ্গে সাক্ষাত ডায়মন্ডহারবার এফসির কোচ কিবু ভিকুনার। তাদের পরিচয় রয়েছে। মেসিকে কলকাতায় স্বাগত জানালেন তিনি।
আবার ডায়মন্ডহারবার এফসির কয়েকজন ফুটবলারের আবদারও মেটালেন এলএম টেন। এরপর মাঠে ঘোরা শুরু। সেখানেই যেন তালটা কাটল। তাঁকে ঘিরে মাঠের মধ্যেই এত ভিড় হত শুরু করে, মেসির ম্যানেজারের সিদ্ধান্ত তাঁকে নিয়ে বেড়িয়ে যাওয়ার। এরপরই যেন উত্তাল যুবভারতী।







