অবশেষে খুলতে চলেছে আইএসএল(ISL) নিয়ে অনিশ্চয়তা। আগামী সপ্তাহেই ঘোষণা হতে চলেছে আইএসএলের(ISL) তারিখ। তবে সূচি নিয়ে এখনই কিছু বলা হয়নি ভারতীয় ফুটবল ফে়ডারেশনের তরফে। তবে আইএসএল(ISL) যে অবশেষে এই মরসুমে হচ্ছে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট। এখন শুধুই অপেক্ষা কবে থেকে শুরু হবে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ। একইসঙ্গে লিগ যে ফেডারেশনই পরিচালনা করবে তাও স্পষ্ট করে নিজেদের চিঠিতে জানিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)।
আইএসএল(ISL) নিয়ে ক্লাবজোটের সঙ্গে বৈঠকের জন্য ফেডারেশন তিন সদস্যের একটি কমিটি তৈরি করে দিয়েছিল। একটানা ক্লাবগুলোর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ক্লাবেরা কী চাইছে। কেমনভাবে লিগ হোক সবটাই শুনে এবং নিজেদের মতো রিপোর্ট তৈরি করে শনিবারই ফেডারেশনকে(AIFF) সেই চিঠি জমা দেওয়া হয়েছিল। সেখানেই ক্লাবেদের তরফ থেকে বেশ কিছু দাবীও ছিল। যারমধ্যে প্রধান ছিল যে লিগের ব্রডকাস্টার ঠিক করতে হবে ফেডারেশনকেই। একইসঙ্গে সেই রিপোর্টে উল্লেখ ছিল কোনও দল যদি খেলতে না চায় সেক্ষেত্রে তাঁকে লোয়ার ডিভিশনে রেলিগেট করে দেওয়া হবেষ
সেই রিপোর্ট পাওয়ার পরই ফেডারেশনে আপৎকালীন একটি বৈঠক করা হয়। সেখানেই ঠিক হয় যে আগামী সপ্তাহেই এই মরসুমের আইএসএলের তারিখ ঠিক করা হবে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে আইএসএলের ব্রডকাস্টার হয়ত ফেডারেশন ঠিক করেই ফেলেছে। এখন শুধুই আগামী সপ্তাহে আইএসএলের দিন ঘোষণার অপেক্ষা।







