মালদায়(Maldaha) দলীয় কর্মসূচীতে যোগ দিতে গিয়েই বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)। আসন্ন নির্বাচনে নাকি আগামী দিনে তৃণমূলকে(TMC) শূন্য করে দেওয়ার হুঙ্কার শুভেন্দু অধিকারির(Suvendu Adhikari)। সেইসঙ্গে সিএএ নিয়েও সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর সাফ জবাব বাংলাদেশ থেকে আসা সিএএ-র(CAA) নিয়ম মেনে নাগরিকত্ব দেবে বিজেপি সরকার। ইতিমধ্যেই এসআইআরের দামাম বেজে গিয়েছে। সেখানেই শুভেন্দুও সুর চড়াতে শুরু করেছে।
গত শুক্রবারই হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী রক্ষাকবচ হারিয়েছেন শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)। একইসঙ্গে অবশ্য ১৫ টি মামলা থেকে অব্যহতিও পেয়েছেন তিনি। এরপর থেকেই রাজনৈতিক মহলে জুড়ে শুরু হয়ে গিয়েছে চাপান উতোর। শুভেন্দুকে যেমন আক্রমণ করছেন তৃণমূল নেতৃত্ব, তেমনই পাল্টা দিচ্ছে বিজেপিও। এরই মাঝে মালদায় গিয়ে শুভেন্দু অধিকারির বিরাট হুঙ্কার।
শনিবার দুপুরে স্পেশাল ট্রেনে করে ওল্ড মালদা স্টেশনে নামেন ,দক্ষিণ দিনাজপুরের দলীয় কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে তিনি এই স্টেশনে নামেন। শুভেন্দু অধিকারীর স্টেশনে পৌঁছানোর আগেই মালদা জেলার বিজেপি নেতৃত্ব এবং দলীয় কর্মীরা দলীয় পতাকা নিয়ে নেতাকে অভিনন্দন জানান এবং এবং ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে নেতা কে বরণ করেন। ওল্ড মালদা স্টেশনে নেমেই বিজেপির বিরোধী দলনেতা।
সেখানে পৌঁছেই শুভেন্দু অধিকারির মুখে সিএএ নিয়ে কথা। শুভেন্দু অধিকারী জানান, যারা পূর্ববঙ্গ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন তাদের কোন ভয়ের কারণ নেই শুধু তাদের সিএএ তে আবেদন করতে হবে, নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব আমাদের ,অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি মালদায় ছটি আসন দিয়ে শুরু করবে বিজেপি আসন বাড়তে পারে এবং তৃণমূল শূন্য হয়ে যেতে পারে এমনটাই দাবি করেন।







