আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। কিন্তু তার প্রচার এখন থেকেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। সেই কারণেই দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেখান থেকেউ সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অভিষেক। জনসংযোগ বাড়াতে কর্মীদের কার্যত বিশেষ নির্দেশ দিলেন। সেইসঙ্গেই সকলের সঙ্গে কথাবার্তার সময় ঔদ্ধত্যের প্রকাশও যাতে না পায় সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।
অবিষেক ভার্চুয়ালি বৈঠকে জানিয়েছেন, ”মানুষের সঙ্গে কথা বলার সময় কোনও ঔদ্ধত্য নয়। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আপনার ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায়।”
এবার জিততে পারলে চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস(TMC)। কিন্তু সেখানেই যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য জন সংযোগেই বাড়তি জোর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোরকদমে যে নির্বাচন প্রস্তুতি শুরু করে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এদিনের বৈঠক থেকে আবার জোড়া কর্মসূচীও ঘোষণা করেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা উন্নয়নের পাঁচালীর সঙ্গেই চলবে অভিষেকের উন্নয়নের সংলাপ। শুক্রবারের বৈঠকে সেই কথা ঘোষণাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, ”যাঁদের কাছে যাবেন, তাঁদের রাজনৈতিক পরিচয় ভুলে যান। কেন্দ্রের কাছে আমাদের দু’লক্ষ কোটি টাকা পাওনা। রাজ্যের হাতে সেই টাকা থাকলে বাড়তি আমরা অনেক কিছুই করতে পারতাম। এই বোঝা থাকার পরেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা, আবাসের বাড়ি দিয়েছি। অগ্রগতির গতি, বিজয় রথ অব্যাহত আছে। বিজেপি এই গতিকে বাধাপ্রাপ্ত করতে পারেনি।”
২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে অভিষেকের এই নতুন কর্মসূচী।







