বোর্ডের(BCCI) বার্ষিক চুক্তিতে এবার পদ হারাতে চলেছেন বিরাট কোহলি(Virat Kohli) ও রোহিত শর্মা(Rohit Sharma)! সবকিছু ঠিকঠাক চললে তেমনটাই নাকি হতে চলেছে। শোনাযাচ্ছে অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি নাকি এ প্লাস ক্যাটাগরি সরানোর প্রস্তাবই এবার দিয়েছে। যদিও এখনই কোনওরকম সিদ্ধান্ত হয়নি। বোর্ডের(BCCI) আগামী অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই বিষয় নিয়ে।
এতদিন পর্যন্ত বোর্ডের চুক্তিতে চারটি ক্যাটাগরি ছিল। সেখানেই এ প্লাস ক্যাটাগরিতে ছিলেন বিরাট কোহলি(Virat Kohli), রোহিত শর্মা(Rohit Sharma), জসপ্রী বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু এই মুহূর্তে টেস্ট এবং টি টোয়েন্টি থেকে সরে গিয়েছেন রোহিত ও বিরাট। তাদের যে ক্যাটাগরি থেকেও সরিয়ে দেওয়া হবে তা বলার অপেক্ষা রাখে না। তারা যেহেতু শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটে রয়েছেন সেই কারণে তাদের এ প্লাস ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতেই এবার নামিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
শোনাযাচ্ছে তাদের সরিয়ে দেওয়াই নয়, এই ক্যাটাগরিটাই নাকি বন্ধ করে দিতে চলেছে বিসিসিআই। এতদিন পর্যন্ত এ প্লাস ক্যাটাগরিতে যাকরা থাকতেন তারা বার্ষিত পেতেন ৭ কোটি টাকা। এরপর ছিল A,B,C- এই তিন ক্যাটগরি।







