আট রাজ্যকে নিয়ে শুরু হয়ে গেল ৫১ তম ইস্টার্ন ভারোত্তলন(Powerlifting) প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের হাওড়াতেই এবার আট রাজ্যকে নিয়ে শুরু হল এই প্রতিযোগিতা। প্রথম দিন থেকেই জমজমাট ৫১ তম ইস্টার্ন ভারোত্তলন(Powerlifting) প্রতিযোগিতা। পূর্বভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। সেখানেই অংশ নিয়েছে আট রাজ্য মিলিয়ে প্রায় ১৬৫ জন প্রতিযোগি। ৯ ডিসেম্বর থেকে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
বিভিন্ন রাজ্যের অন্যতম তারকা ভারোত্তলকদের দেখা যেতে চলেছে এই প্রতিযোগিতায়। বাংলা থেকে অংশগ্রহন করেছেন অর্পন মজুমদার, অমৃতা ঘোষ, স্নেহা ঘরামি, মৌমিতা ঘোষদের মতো তারকারা। শুধুমাত্র তারাই নন। নজর রয়েছে বিহারের সুধা কুমারি থেকে ঝাড়খন্ডের নেহা রানির দিকেও। ৯ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গ সহ ঝাড়খন্ড, বিহার, অসম, মণিপুর, সিকিম, ত্রিপুরার মতো রাজ্য থেকে প্রতিযোগিরা এসেছেন এই প্রতিযোগিতাতে। আন্তর্জাতিক ভারোত্তলক রেখা মালের উপস্থিতিতেই উদ্বোধন হয় এই প্রতিযোগিতার। সেখানেই উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারোত্তলন অ্যাসোসিয়েশনের সভাপতি পবিত্র ঘোষ সহ সচিব কানাইলাল দে।







