বিনয় চোপড়া, ধ্রুবদের নেতৃত্বাধীন ক্লাবজোটের(ISL Clubs) একাংশ ফের বেঁকে বসল। খসরা তৈরি করেও সূচী ঘোষণা পিছিয়ে দিতে হল ফেডারেশনকে(AIFF)। বুধবারই প্রতিটি ক্লাবকে সূচীর খসরা পাঠিয়ে দেওয়ার কথা ছিল ফেডারেশনের। সেই মতো কাজও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এরপরই বিনয় চোপড়াদের নেতৃত্বাধীন ক্লাবজোট(ISL Clubs) বেঁকে বসে। শোনাযাচ্ছে গতকাল ফেডারেশনের একটি বিশেষ পয়েন্ট নিয়ে একেবারেই সহমত নয় ক্লাব জোটের একাংশ। গত মঙ্গলবার ফেডারেশনের গভর্নিং কাউন্সিল গঠিত হয়েছিল।
সেখানে ফেডারেশনের(AIFF) হাতেই রয়েছে একমাত্র ভেটো ক্ষমতা। আর সেই পয়েন্টটাই ক্লাবজোটের বেশিরভাগ সদস্যরা মানতে নারাজ। বিনয় চোপড়া, ধ্রুবদের নেতৃত্বাধীন ক্লাবজোটের(ISL Clubs) একাংশ এদিন সাফ জানিয়ে দিয়েছে সেই শর্ত তারা মানছে না। আর তাতেই নতুন করে সমস্যা।
সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার খসরা এবং এই সপ্তাহেই সূচী ঘোষণার কথা ছিল। কিন্তু ক্লাবদের বেঁকে বসায় তা ফের পিছিয়ে গেল। সেইসঙ্গেই আইএসএল নিয়ে যেন আবারও একটা অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিতে শুরু করেছে।







