বিজয় হাজারে ট্রফিতে যাত্রা শেষ রোহিত শর্মার(Rohit Sharma)। এই মরসুমে আর দেখা যাবে না প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ককে। মুম্বইয়ের(Mumbai) শিবির ছেড়ে ইতিমধ্যেই ফিরে গিয়েছেন নিজের বাড়িতে। কিন্তু রোহিতকে(Rohit Sharma) দেখা যাবে না কেন, এই নিয়েই যখন জল্পনা শুরু হয়েছে। এমন সময়ে জানা গেল আসল কারণটা। সামনেই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে ভারতীয় দল। সেখানেই খেলবেন রোহিত শর্মা। আর সেই কারণেই আপাতত আর বিজয় হাজারে ট্রফি খেলবেন না তিনি।
বিজয় হাজারে ট্রফিতে(Vijay Hazare Trophy) সেঞ্চুরি দিয়ে যাত্রাটা শুরু করেছিলেন রোহিত শর্মা। যদিও দ্বিতীয় ম্যাচে শূন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। যদিও মুম্বই স্কোয়াড ঘো।ণার সময়ই রোহিতকে প্রথম দুই ম্যাচের জন্য রেখেই দল ঘোষণা করেছিল। দুই ম্যাচ খেলা হয়ে গিয়েছে রোহিত শর্মার(Rohit Sharma)। এবার সামনে রয়েছে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। সেখানে নামার আগে আপাতত কয়েকদিন পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান রোহিত শর্মা(Rohit Sharma)।
ইতিমধ্যেই পরিবারের সঙ্গে ফিরে গিয়েছেন নিজের বাড়িতে। আপাতত কয়েকটা দিন ক্রিসমাসের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। এরপরই নামবেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। সেখানেও বড় রানের লক্ষ্যে রয়েছেন ভারতীয় দলের হিটম্যান।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির পাশাপাশি রোহিত শর্মাও ছিলেন ভালো ফর্মে। তবে সেখানে সেঞ্চুরি পাননি তিনি। নতুন বছরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামবেন তিনি। সেখানেই যে রোহিত সেঞ্চুরি পেতে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ম্যাচে নামার আগে এই বিজয় হাজারেটাই ছিল রোহিতের কাছে অন্যতম একটা প্রস্তুতি মঞ্চ। কিউইদের বিরুদ্ধেও রোহিতের সাফল্যের ধারা অব্যহত থাকে কিনা সেটাই এখন দেখার।







