মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) শিবিরে যখন ছজন বিদেশিই রয়েছেন, সেই সময় ইস্টবেঙ্গলের(Eastbengal) বিদেশি পাঁচজন। এই নিয়েই ইস্টবেঙ্গলের(Eastbengal) অন্দরে চলছে জোর আলোচনা। আইএসএল শুরু হওয়ার আগে ক্লাব কর্তারা চাইছেন তাদের দল ছয় বিদেশি নিয়েই নামুক। কিন্তু সেই বিদেশি নেওয়ার ক্ষেত্রে যেন একটু গড়রাজি ম্যানেজমেন্ট। আর এই নিয়েই যেন ইস্টবেঙ্গলের ভিতরে খানিকটা চাপা অসন্তোষ চলছেই। ক্লাব কর্তারা ছয নম্বর বিদেশি নিয়ে বারবার চাপ দিয়েই চলেছে। সেখানে ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত সবুজ সংকেত দিতে পারছে না।
সম্প্রতি কস্ট কাটিংয়ের জন্য দুজন বিদেশিকেই ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। সেই জায়গায় অবশ্য একজনকে নিয়েওছে তারা। কিন্তু হামিদের জায়গায় কাকে নেওয়া হবে তা নিয়ে কোনও আপডেট এখনও পর্যন্ত নেই। কিন্তু শোনাযাচ্ছে থংবই সিংটো এবং অস্কার নাকি একজন উইঙ্গারের সঙ্গে কথাবার্তা বলেই রেখেছে। ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত সেভাবে রাজি না থাকলেও, যদি তাদের বাজেটের মধ্যে আসে তবে কিন্তু ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশি হয়ে যেতেই পারে।
ইতিমধ্যেই হিরোশির বদলে ইউসেফকে দলে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড। একেবারে স্ট্রইকার হিসাবেই নেওয়া হয়েছে এই বিদেশি ফুটবলারকে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।







