২০২৬ সালেই হয়ত শেষবার আইপিএলের দেখা যেতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে(MS Dhoni)। গত মঙ্গলবারের মিনি নিলামের পর সেই ছবিটাই এখন স্পষ্ট। প্রাক্তন সিএসকে(CSK) ক্রিকেটার রবীন উথাপ্পা(Robin Uthappa), চেন্নাইয়ের নিলাম দেখার পরই ধোনির ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন। বিশেষ করে দুজন তরুণ ক্রিকেটারকে বিরাট দাম দিয়ে চেন্নাই সুপার কিংস(CSK) তুলে নেওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। এবার সেই কারণটা নিয়েই যেন মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
গতবার জল্পনা চললেও শেষপর্যন্ত আইপিএল(IPL) থেকে অবসর না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন এমএস ধোনি(MS Dhoni)। তবে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার মনে করছেন যে ধোনির হয়ত এই মরসুমটাই শেষ মরসুম হতে চলেছে। অন্তত চেন্নাই সুপার কিংসের মিনি নিলামে পারফরম্যান্স দেখে তেমনটাই মনে করছেন উথাপ্পা(Robin Uthappa)।
রবীন উথাপ্পার মতে, আমার মনে হয় দেওয়াল লিখন এখন স্পষ্ট হয়ে গিয়েছে। এই মরসুমটাই মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) শেষ মরসুম হতে চলেছে। আর কোনওরকম জল্পনা বা গুঞ্জন থাকবে না। ইঙ্গিতটা সেই জায়গা থেকেই পাওয়া গিয়েছে, যখন তারা তরুণ ব্রিগেডের ওপর জোর দিচ্ছে। সিএসকে-র(CSK) গতবারের দল থেকেই সেটা ভলোভাবে বোঝা যাচ্ছে।
এবারের আইপিএলের(IPL) মিনি নিলাম থেকে দুজন অবাছাই ক্রিকেটারকে তুলেছে চেন্নাই সুপার কিংস(CSK)। আবার তাদের দামও দিয়েছে ১৪.২ কোটি টাকা করে। সেই থেকেই এখন চর্চা তুঙ্গে। আগামী বছরের জন্য এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে। সেইসঙ্গেই জল্পনা, এত তরুণ ক্রিকেটার নেওয়ার মানেই কি এবার ধোনির অবসরের সময় আসন্ন।







