নথিতে গড়মিল। আর সেই কারণেই নাকি অমর্ত্য সেনকে(Amartya Sen) শুনানির জন্য এবার ডেকে পাঠাল নির্বাচন কমিশন। শোনাযাচ্ছে তাঁর নাকি নথিতে যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বাবা-মায়ের বয়সের সঙ্গে অমর্ত্য সেনের(Amartya Sen) বয়সের ফারাক নাকি মাত্র ১৫ বছরের। আর সেই কারণেই এবার নাকি ভারতের এই নোবেলজয়ী ভারত রত্নকে শুনানিতে ডেকে পাঠালো নির্বাচন কমিশন।
নোটিস নিয়ে শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’তে হাজির হলেন কমিশনের তিন সদস্যের এক প্রতিনিধি দল। অমর্ত্য সেন বর্তমানে রয়েছেন আমেরিকার বোস্টন শহরে। ভারতের নাগরিক হওয়ায় তিনি নির্দিষ্ট সময়েই এনুমারেশন ফর্ম জমা করেছেন।
মঙ্গলবার রামপুরহাটের জনসভা থেকে অভিষেক বললেন, “অমর্ত্য সেনকেও শুনানির নোটিস পাঠিয়েছে! ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিত্বকেও এরা হেনস্তা করতে ছাড়েনি। টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র, অভিনেতা-সাংসদ দেবকে নোটিস, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস দিয়েছে। এগুলো কি ষড়যন্ত্র নয়?”







