শনিবার তাহেরপুর দিয়েই কার্যত ২০২৬ সালের নির্বাচনী প্রচার শুরু করে দিলেন নরেন্দ্র মোদী(Narendra Modi)। সেখানেই তৃণমূলকে(TMC) উদ্দেশ্যে কৌশলী বার্তা ভারতের প্রধানমন্ত্রীর। যদিও পাল্টা দিতে খুব একটা দেরী করেনি তৃণমূল কংগ্রেসও(TMC)। মোদির(Narendra Modi) সেই সভায় সাফ বার্তা, একবার সুযোগ দিন, বাংলার উন্নয়নে কোনওরকম বাধা থাকবে না। মোদির বৈঠকের কিছুক্ষণের মধ্যেই পাল্টা খোঁচা তৃণমূলেরও। তাদের মতে তৃণমূল নয়, বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার।
শনিবার তাহেরপুরে নরেন্দ্র মোদির(Narendra Modi) বৈঠক করার কথা ছিল। সেই মতো তিনি এলেও খারাপ আবহাওয়ার জন্য শেষপর্যন্ত তাঁর হেলিকপ্টার নামতে পারেননি। এরপরই দমদম বিমান বন্দরে ফিরে আসেন মোদী। সেই জায়গা থেকেই সকলকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী।
সেখানেই নরেন্দ্র মোদি বলেন, “তৃণমূল মোদির বিরোধ করতে চাইলে, করুক। বিজেপির বিরোধ করতে চাইলে করুক। কিন্তু রাজ্যের উন্নয়ন কেন আটকাছে। একবার সুযোগ দিন, বাংলার উন্নয়নে অর্থ বাধা হবে না। দ্রুত উন্নয়ন হবে।”
কিছুক্ষণের মধ্যেই এই মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও(TMC)। টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) বলেন, “প্রধানমন্ত্রী আপনি খালি হাতে এসেছেন। বাংলার টাকার আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের বিরোধিতা করুন, কিন্তু বাংলার বিরোধিতা করবেন না। বাংলার মানুষকে ভাতে মারছেন। মোদি মূল সমস্যাগুলি এড়িয়ে গিয়েছেন।”
এদিন তাহেরপুরের বৈঠকে গিয়ে মতুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানিয়েছেন, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের জোরেই মতুয়ারা এ দেশের নাগরিক। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমশুদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কাজ হবে।







