টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই ভারতীয় ক্রিকেটারদের ডিনারে নিমন্ত্রণ কোচ গৌতম গম্ভীরের(Gautam Gambhir)। আগামী ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া(Team India)। ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছেও গিয়েছে সেখানে। সেই ম্যাচের আগেই নিজের বাড়িতে সূর্যকুমার সহ বাকি সব ক্রিকেটারদের ডিনারে নিমন্ত্রন করলেন গৌতম গম্ভীর(Gautam Gambhir)। একইসঙ্গে এটা যে একটা টিম বন্ডিং সেশনও ছিল তা বেশ স্পষ্ট। বিশ্বকাপের আগে এখন টিম বন্ডিংয়েই বিশেষ জোর দিচ্ছেন গৌতম গম্ভীর।
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) শুরুটা জয় দিয়েই করেছে ভারত। প্রথম ম্যাচেই আমেরিকার বিরুদ্ধে জয় পেয়েছে তারা। সেই ম্যাচে আবার ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে দলের বাকি ব্যটাররা সেভাবে বড় রান করতে পারেননি। এবার তাদের সামনে রয়েছে নামিবিয়া। ধারেভারে নামিবিয়া যে বহু পিছিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
তবুও গৌতম গম্ভীর(Gautam Gambhir) এখন টিম বন্ডিং সেশনের ওপরই বাড়তি জোর দিচ্ছেন। দিল্লিতে পৌঁছনোর পরই দলের সকলকে নিজের বাড়িতে সেই কারণে ডিনারের জন্য নিমন্ত্রণ করেছিলেন গৌতম গম্ভীর। সেখানে ডিনারের পাশাপাশি যে টিম বন্ডিং সেশনটাও তারা সেরে ফেললেন তা বলার অপেক্ষা রাখে না।
দিল্লিতে ম্যাচ। আর সেই সুযোগটাই কার্যত লাগিয়েছেন গৌতম গম্ভীর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও খুব একটা বেশি সময় নেয়নি। সেখানেই দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্রিকেটারকে নিজের বাড়িতে সস্ত্রীক স্বাগত জানাচ্ছেন গম্ভীর। ক্রিকেটাররাও বেশ খোশ মেজাজেই ছিলেন সেখানে। আগামী ১২ তারিখ নামিবিয়ার পরই পাকিস্তানের বিরুদ্ধে নামার কথা ভারতের।







