গতবারের তৃণমূলের(TMC) স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবার সেই স্লোগানটাই খানিকটা বদলে গেল। সেখানেই জুড়ল বাঘিনী নামটা। বাংলার নিজের মেয়ে এবার বাঘিনী। ইডি(ED) আইপ্যাকের(I Pac) অফিসে হানা দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই তৃণমূলের নতুন থিম সং চলে এল। সেখানেই তৃণমূল নেত্রী এবার বাঘিনী। যেখানে বাংলার ‘অগ্নিকন্যা’ মমতা বন্দ্যোপাধ্যায় হলেন ‘বাঘিনী’। তৃণমূলের ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ স্লোগানকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই গান। গানের ছত্রে ছত্রে রয়েছে বিজেপির বিরুদ্ধে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে রক্ষা করা এবং এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা।
২০২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) বাংলার ঘরের মেয়ে হিসেবে উপস্থাপন করে থিম গান হয়, ‘বাংলা নিজের মেয়েকে চায়’। এবার সেই ঘরের মেয়ে হয়ে উঠছেন বাঙালি সংস্কৃতি, ঐতিহ্যের ত্রাতা। অগ্নিকন্যা হয়েছে উঠছেন বাঘিনী। তিন মিনিটের এই নতুন গানের কেন্দ্রে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বিভিন্ন সময়ের সভা-সমিতি, মিছিল এবং অন্যান্য কর্মসূচির ছোট ছোট ভিডিওকে এক সুতোয় বেঁধে তৈরি হয়েছে এই গানের মূল ভিডিও।







